সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর

রঙ্গারচর-হরিনাপাটি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

  • আপলোড সময় : ১০-১০-২০২৫ ০৮:৩৯:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৫ ০৮:৩৯:২৮ পূর্বাহ্ন
রঙ্গারচর-হরিনাপাটি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী অর্ফিসার সুলতানা জেরিন বলেছেন, কর্মক্ষেত্রে আমি যেখানেই থাকিনা কেন, আমি সেই এলাকাকে বেশি ভালবাসি। কাজেই আমি যখন সুনামগঞ্জ সদর উপজেলার ৯টি ইউনিয়নের দায়িত্ব নিয়ে কাজ করছি। সে হিসেবে সদর উপজেলাকে আমি অত্যন্ত বেশি ভালবাসি। ইউনিয়নগুলোর সার্বিক বিষয়ে আমাকে কাজ করতে হচ্ছে। আমার দরজা জনগণের জন্য খোলা। অভাব-অভিযোগ থাকলে মন খুলে আমার কাছে বলবেন, আমি সাধ্যমত চেষ্টা করবো সমাধানের। তিনি গতকাল বৃহস্পতিবার সকালে রঙ্গারচর হরিনাপাটি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ও অত্র বিদ্যালয়ের সভাপতি হিসেবে এসব কথা বলেন। তিনি আরো বলেন, কেউ যদি এককভাবে লাভবান হতে গিয়ে সমাজের ক্ষতি করে, এলাকার শান্তি-সম্প্রীতি বিনষ্ট করতে চায়, যেমন নদী থেকে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলন করে গ্রামের সর্বনাশ ডেকে আনে তাতে আপনারা সম্মিলিতভাবে প্রতিবাদ করবেন এবং আমাকে জানাবেন। এর আগে তিনি বিদ্যালয়ে পৌঁছে বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সাথে শিক্ষার মান নিয়ে কথা বলেন। পরে তিনি অভিভাবক সমাবেশে যোগ দেন। তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল গফুর খান-এর শেষ কর্মদিবস হিসেবে তাঁর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মো. আব্দুল কদ্দুছের সঞ্চালনায় অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুক আহমেদ। বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. আব্দুল মালিক, বিএনপি নেতা মো. নুর উদ্দিন, সাংবাদিক মোহাম্মদ রেজাউল করিম, আইনজীবী সহকারী মো. আবুল কালাম প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি