সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি

প্রতিপক্ষের হামলায় অটোরিকশা চালক আহত

  • আপলোড সময় : ০৯-১০-২০২৫ ০৩:১৫:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৫ ০৩:১৫:২০ অপরাহ্ন
প্রতিপক্ষের হামলায় অটোরিকশা চালক আহত
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলা সদর বাজারের জিরো পয়েন্ট এলাকায় বুধবার সকাল সাড়ে ১১টার দিকে প্রতিপক্ষের লোকজনদের হামলা ও মারধরে ব্যাটারি চালিত অটোরিকশা চালক আলম মিয়া (৪৬) গুরুতর আহত হয়েছেন। তাকে ওইদিনই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সদরের আনন্দমোড় এলাকায় বুধবার সকাল আটটার দিকে উপজেলা সদরের ধর্মপাশা উত্তরপাড়া গ্রামের অটোরিকশা চালক আলম মিয়ার অটোরিকশার সঙ্গে উপজেলার খয়েরদিরচর গ্রামের জাহাঙ্গীর মিয়ার (৪৫) অটোরিকশাটির ধাক্কা লাগে। এ নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ওই দুইজন চালক সেখানে থেকে চলে যান। উপজেলার গাছতলা বাজার থেকে আলম মিয়া অটোরিকশার যাত্রী নিয়ে সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের জিরো পয়েন্ট এলাকায় আসা মাত্রই তার অটোরিকশাটি থামিয়ে অটোরিকশা চালক জাহাঙ্গীর মিয়ার পক্ষ নিয়ে তার ভাগ্নে রুহুল আমিনের (৪০) নেতৃত্বে ১০ থেকে ১৫ জন লোক আলমকে কিল-ঘুষি মারতে শুরু করেন। এছাড়া লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে সড়কের ওপর আলমকে ফেলে রেখে হামলাকারীরা চলে যায়। পরে ওই অটোরিকশা চালককে স্থানীয় লোকজন উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এ নিয়ে অটোরিকশা চালক জাহাঙ্গীর মিয়া ও তার ভাগ্নে রুহুল আমিনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর