সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি

ধর্মপাশায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক আহত

  • আপলোড সময় : ০৯-১০-২০২৫ ০৩:১৪:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৫ ০৩:১৬:২৮ অপরাহ্ন
ধর্মপাশায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক আহত
ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার কামলাবাজ গ্রামের সামনের সড়কে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে কথাকাটাকাটির জের ধরে প্রতিপক্ষের লোকজনদের হামলা ও ছুরিকাঘাতে সবুজ মিয়া (৪০) নামের এক যুবক আহত হয়েছেন। উপজেলার সদর ইউনিয়নের রাজনগর গ্রামের বাসিন্দা আহত সবুজ মিয়ার ছোট ভাই সামছুল আলম (৩৫) বলেন, উপজেলার নলগড়া গ্রামের রকি মিয়া (৩০) আমার বড় ভাই সবুজ মিয়ার করাত কলের শ্রমিক। সে নিয়মিত কাজে যাচ্ছিলনা। উপজেলার কামলাবাজ গ্রামের সামনের সড়কে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে তাকে পেয়ে বড়ভাই বিষয়টি জানতে চাইলে এ নিয়ে রকি মিয়ার সঙ্গে আমার ভাইয়ের কথা কাটাকাটি হয়। পরে রকি মিয়ার পক্ষ নিয়ে তার চাচাতো ভাই সাদ্দাম মিয়া (২৫)সহ ৪ থেকে ৫ জন লোক আমার বড় ভাইকে মারধর করে। এ সময় ছুরিকাঘাতে আমার ভাই আহত হন। রাতেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আমার ভাই অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। এ নিয়ে থানায় মামলা করব। এ বিষয়ে রকি মিয়া ও সাদ্দাম মিয়ার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা সঞ্জীব দত্ত চপল বলেন, আহত ওই ব্যক্তির পুরুষাঙ্গে ছুরিকাঘাত করা হয়েছে। সেখানে বেশ কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখন বিপদমুক্ত আছেন।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর