সুনামগঞ্জ , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অপরিকল্পিত বাঁধে হাওরে সর্বনাশ জলাবদ্ধতায় আক্রান্ত লক্ষাধিক হেক্টর জমির ফসল শনিবার সিলেট আসছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে ঠিকাদারি প্রতিষ্ঠানের সিসি ব্লক চুরির অভিযোগ উন্নয়ন প্রকল্পে বদলাচ্ছে ৫ বিদ্যালয়ের অবয়ব দিরাইয়ে ৬ দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিলেন এমপি কামরুজ্জামান কামরুল আজ মহান মে দিবস তাহিরপুরে ভাঙারখাল নদীর উপর টোল-ফ্রি বাঁশের সেতু নির্মাণ, স্বস্তি ফিরেছে জনজীবনে ৬৪৭৬ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল ডিসি সম্মেলন শুরু ৩ মে, থাকছে ৪৯৮ প্রস্তাব সুনামগঞ্জসহ ৫ জেলায় বন্যার পূর্বাভাস আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপিত জলাবদ্ধতায় তলিয়ে গেল ছায়ার হাওর কাটা ধানে গজাচ্ছে চারা জলাবদ্ধতায় ডুবছে হাওরের ধান, অসহায় কৃষক হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী দিরাইয়ে পৃথক দুই সংঘর্ষে আহত ৪০ হাওর বাঁচাতে আলাদা মন্ত্রণালয় গঠনের প্রস্তাব সংসদে ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড়

ইব্রাহীমপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে ইউএনও সুলতানা জেরিন

  • আপলোড সময় : ০৯-১০-২০২৫ ০২:৪৭:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৫ ০২:৪৭:১০ অপরাহ্ন
ইব্রাহীমপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে ইউএনও সুলতানা জেরিন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ শহরতলির পূর্ব ইব্রাহীমপুর এলাকায় নদীভাঙনের ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। এছাড়া ইব্রাহীমপুর গ্রামের চলাচলের প্রধান রাস্তা সংস্কার ও রাস্তার ওপর হেলে পড়া গাছের কারণে যানবাহন ও জন চলাচলে বিঘœ সৃষ্টি হয়ে আসছে। একই সঙ্গে রাস্তার একাধিক স্থানে ভাঙন দেখা দিয়েছে এবং এসব সমস্যার বাস্তব চিত্র দেখতে এলাকা পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুলতানা জেরিন। মঙ্গলবার জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া ইব্রাহীমপুর গ্রাম পরিদর্শনে গেলে স্থানীয়রা রাস্তার উন্নয়নসহ বিভিন্ন সমস্যা ও অভিযোগ তুলে ধরেন। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশনায় বুধবার বিকেলে ইউএনও সুলতানা জেরিন সরেজমিনে গিয়ে রাস্তা ও নদীভাঙন এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে এলাকাবাসী ইউএনও’র কাছে রাস্তা সংস্কার, গাছ অপসারণ ও নদীভাঙন রোধে স্থায়ী উদ্যোগের দাবি জানান। ইউএনও সুলতানা জেরিন তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট প্রকৌশলীদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী জুনায়েদ হাসান, স্থানীয় ইউপি সদস্য মো. গিয়াস উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স