সুনামগঞ্জ , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অপরিকল্পিত বাঁধে হাওরে সর্বনাশ জলাবদ্ধতায় আক্রান্ত লক্ষাধিক হেক্টর জমির ফসল শনিবার সিলেট আসছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে ঠিকাদারি প্রতিষ্ঠানের সিসি ব্লক চুরির অভিযোগ উন্নয়ন প্রকল্পে বদলাচ্ছে ৫ বিদ্যালয়ের অবয়ব দিরাইয়ে ৬ দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিলেন এমপি কামরুজ্জামান কামরুল আজ মহান মে দিবস তাহিরপুরে ভাঙারখাল নদীর উপর টোল-ফ্রি বাঁশের সেতু নির্মাণ, স্বস্তি ফিরেছে জনজীবনে ৬৪৭৬ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল ডিসি সম্মেলন শুরু ৩ মে, থাকছে ৪৯৮ প্রস্তাব সুনামগঞ্জসহ ৫ জেলায় বন্যার পূর্বাভাস আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপিত জলাবদ্ধতায় তলিয়ে গেল ছায়ার হাওর কাটা ধানে গজাচ্ছে চারা জলাবদ্ধতায় ডুবছে হাওরের ধান, অসহায় কৃষক হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী দিরাইয়ে পৃথক দুই সংঘর্ষে আহত ৪০ হাওর বাঁচাতে আলাদা মন্ত্রণালয় গঠনের প্রস্তাব সংসদে ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড়

সুরমা ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৮-১০-২০২৫ ০৮:১০:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৫ ০৮:৩৭:২৪ পূর্বাহ্ন
সুরমা ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সুরমা ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে সুরমা ইউনিয়নের হালুয়ারঘাট বাজারে সুরমা নদীর তীরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হোসেন আলী এবং সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক। সম্মেলনের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আ.স.ম. খালিদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সেলিম উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জয়নুল জাকেরীন, আবুল মনসুর মো. শওকত এবং ব্যারিস্টার আবিদুল হক আবিদ।
এছাড়া বক্তব্য রাখেন পৌরসভার ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ আল নোমানসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে মানুষের সম্মান ও মর্যাদা ফিরে আসবে। বিএনপি রাষ্ট্র বিনির্মাণে অঙ্গীকারবদ্ধভাবে দায়িত্ব পালন করে যাবে। তারা আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা বিএনপিকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য