সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

বিশ্বম্ভরপুরে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

  • আপলোড সময় : ০৭-১০-২০২৫ ০৮:৪৭:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৫ ০৮:৪৭:৩০ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুরে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
স্টাফ রিপোর্টার :: ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে গেছেন বিশ্বম্ভরপুর উপজেলার স্বাস্থ্য সহকারীরা। ফলে ইপিআই কার্যক্রমসহ আসন্ন টিসিভি টিকা ক্যা¤েপইন ও সকল নিয়মিত টিকাদান কার্যক্রম বন্ধ রয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টা থেকে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, বিশ্বম্ভরপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এ কর্মবিরতি শুরু হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি মো. নুরুল আমিন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ হারিস উদ্দিন, স্বাস্থ্য সহকারী মোছা. শিমুলী আক্তার, মোহাম্মদ রফিকুল ইসলাম, মো. সেলিম আহমেদ, দেব দুলাল দাস, মোছা. লিজা আক্তার, মো. শাহীন আহমদ, মো. সাদিক মিয়া, বিজয় চন্দ্র পাল প্রমুখ। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ন্যায্য দাবি বাস্তায়নের জন্য আন্দোলন চালিয়ে আসলেও এখনো কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত না পাওয়ায় তারা বাধ্য হয়ে কর্মবিরতি পালন করছেন। তারা দ্রুত ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪