সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

জেলা কারাগারে বন্দীদের জন্য টেলিভিশন উপহার

  • আপলোড সময় : ১১-০৯-২০২৪ ০১:০৪:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৪ ০১:০৪:৪২ পূর্বাহ্ন
জেলা কারাগারে বন্দীদের জন্য টেলিভিশন উপহার
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলা কারাগারে বন্দীদের বিনোদনের জন্য সাতটি ওয়ার্ডে সাতটি টেলিভিশন উপহার দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির পক্ষ থেকে এসব টেলিভিশন প্রদান করা হয়। কারা অভ্যন্তরের লিগ্যাল এইড কর্নারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও সমিতির সভাপতি মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সুচিত্রা রায়, জেলার হুমায়ুন কবীর, ডেপুটি জেলার মনির হোসেন ও কামরুজ্জামান, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, জেলা প্রবেশন কর্মকর্তা শাখাওয়াত হোসেন, বেসরকারি কারা পরিদর্শক ও দৈনিক প্রথম আলো নিজস্ব প্রতিবেদক খলিল রহমান। পরে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বন্দীদের হাতে নতুন সাতটি টেলিভিশন তুলে দেন। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, এক সময় বলা হতো শাস্তির জন্য মানুষকে জেলে পাঠানো হয়। এখন বলা হচ্ছে সংশোধনের জন্য পাঠানো হয়। বন্দীদের মানসিকভাবে ভাল রাখার জন্য বিনোদন ও খেলাধুলার ব্যবস্থা আছে। তাদের কর্ম দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। শফিকুল ইসলাম নামের এক কয়েদী যাবজ্জীবন কারাভোগের পর বাড়ি ফেরার সময় পুনর্বাসনে তাকে জেলা প্রশাসক ৫০ হাজার টাকা অনুদান দেন। শফিকুল ইসলাম কারাগারে দর্জির কাজ করতেন। পরে কারাগার পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স