সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন

পূজামন্ডপ পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ১১:১১:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ১১:১১:৩৫ অপরাহ্ন
পূজামন্ডপ পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি
স্টাফ রিপোর্টার :: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে সুনামগঞ্জের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশ সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে তিনি শহরের বিভিন্ন পূজামন্ডপ ঘুরে দেখেন এবং মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি পূজা উদযাপনে নিরাপত্তা ব্যবস্থাসহ নানা বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জের পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসেন, সদর থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম, ওসি (তদন্ত) আরিফ উল্লাহ, টিআই (প্রশাসন ও অপারেশন) মোহাম্মদ হানিফ মিয়া, ডিবি’র ওসি আহমদ উল্লাহ ভূইয়া প্রমুখ। এ সময় ডিআইজি মো: মুশফেকুর রহমান বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সেজন্য বাংলাদেশ পুলিশ সার্বক্ষণিক নিরাপত্তা দিয়ে যাচ্ছে। বিসর্জনের শেষ দিন পর্যন্ত নিরাপত্তায় সর্বোচ্চ ভূমিকা পালন করবে পুলিশ, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা