সুনামগঞ্জ , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ , ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী সিলেট আসছেন ২ মে এগারো দলীয় জোটের ভবিষ্যৎ কী সমন্বিত প্রচেষ্টায় বিচারিক কাজকে আরো কার্যকরের আহ্বান পাথারিয়া ইউপি ভবন নির্ধারিত স্থানে বাস্তবায়নের দাবিতে সভা পানির তোড়ে ভেঙে যাওয়া বাঁধ রক্ষা করলেন হাজারো কৃষক গণশুনানিতে বদলাচ্ছে রাজনীতির ধরণ, আলোচনায় এমপি কামরুল জুলাই যোদ্ধাদের পুনর্বাসন বিল সংসদে পাস কোথাও ধান কাটার উৎসব, কোথাও জলের নিচে স্বপ্ন মুক্তিপণ নেয়ার পরও অপহরণকারীরা ফেরত দেয়নি মোনায়েমকে, উৎকণ্ঠায় পরিবার টাঙ্গুয়ার হাওরে ৫০ কোটি টাকার প্রকল্প কমিউনিটি ভিত্তিক স্বপ্ন কি টিকে থাকবে? দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট : হাসনাত আব্দুল্লাহকে স্পিকার সংসদে ১৩ দিনে ৯১টি বিল পাস শাল্লায় নিরীহ পরিবারের বাসা দখলে ঘোষণা দিয়ে হামলা ত্যাগী নেত্রীদের মূল্যায়ন চায় বিএনপি’র তৃণমূল দালালের ফাঁদে নিঃস্ব অভিবাসন প্রত্যাশীরা, হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা দিরাইয়ে পৃথক সংঘর্ষে নিহত ২, আহত ২০ ঢাকা-দিল্লি সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান বিল’ পাস শান্তিগঞ্জে ফসল রক্ষা বাঁধ কর্তন পরিদর্শনে জেলা প্রশাসক, মেরামতের নির্দেশ উদ্বোধন হলো ‘মা ও শিশু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার’

সুলতানপুরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা আহত

  • আপলোড সময় : ১১-০৯-২০২৪ ১২:৪৭:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৪ ১২:৪৭:৪৪ পূর্বাহ্ন
সুলতানপুরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা আহত
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ পৌর শহরের পূর্ব সুলতানপুর এলাকায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ঘটনাটি ঘটে। আহত মো. রহমত আলী (৪২) সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের কর্মচারী। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রহমত আলী সদর মডেল থানায় হামলাকারীর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। আহত রহমত আলী জানান, মঙ্গলবার বিকেলে আমি বাড়িতে গিয়ে দেখি ডাক্তার আলমগীর সাহেবের জমিতে আমার বড়ভাই মহব্বত আলীর ছেলে ফাহিম মিয়া (১৫) কয়েকটি ফলজ গাছ রোপণ করেছে। ভাতিজাকে ডেকে এনে আমি জিজ্ঞেস করি এই গাছ কে রোপণ করেছে। প্রশ্নের উত্তরে সে বলেছে- আমি লাগিয়েছি। তখন আমি তাকে বুঝিয়েছি এই জমি প্রায় ২৫ বছর আগে তোর দাদা আলমগীর সাহেবের কাছে বিক্রি করেছেন। গাছ লাগিয়েছিস কেন? তখন সে বলে, আমার জমিতে আমি গাছ লাগিয়েছি পারলে কিচ্ছু করিলাউ। কথা কাটাকাটির এক পর্যায়ে সে আমাকে ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যায়। এ ব্যাপারে সদর মডেল থানার ওসি (তদন্ত) ওয়ালী আশরাফ খান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য