সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৫ ০৯:১১:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৫ ০৯:১১:৩০ পূর্বাহ্ন
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
স্টাফ রিপোর্টার :: ‘পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্যের অধিকার নিশ্চিতকরণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসনের আয়োজনে ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) সুনামগঞ্জের সহযোগিতায় পালিত হলো আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৫। রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া জানান, সম্প্রতি সনাক-টিআইবি জরিপে সরকারি দপ্তরসমূহের তথ্য হালনাগাদে ঘাটতি ধরা পড়ায় প্রতিটি দপ্তরকে শতভাগ তথ্য হালনাগাদের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, অবাধ তথ্য প্রবাহ দুর্নীতি হ্রাসে সহায়ক এবং জনগণের সর্বোচ্চ সুফল নিশ্চিত করবে। সভায় সনাক-টিআইবির সাবেক সভাপতি ও সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর পরিমল কান্তি দে তথ্য অধিকার আইন-২০০৯ কার্যকর বাস্তবায়নে নাগরিক অংশগ্রহণ ও স্বচ্ছতা নিশ্চিতকরণে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। বক্তারা বলেন, আইনটি পাশ হলেও সমন্বিত উদ্যোগের অভাব, রাজনৈতিক প্রভাব ও সরকারের সদিচ্ছার ঘাটতিতে কার্যকর বাস্তবায়ন ব্যাহত হয়েছে। এদিকে দিবসটি উপলক্ষে সুনামগঞ্জ ইয়েস গ্রুপ শহরের বিভিন্ন স্থানে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক ক্যাম্পেইন পরিচালনা করে। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পরিচালিত এ ক্যা¤েপইনে ১৮২ জন সেবাগ্রহীতা শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ও ইউনিয়ন পরিষদ সম্পর্কিত বিভিন্ন সেবা বিষয়ে তথ্য ও পরামর্শ গ্রহণ করেন। ক্যাম্পেইনে নেতৃত্ব দেন ইয়েস দলনেতা পার্থ সাহা ও সহ-দলনেতা খাদিজা চৌধুরী মনি। এ সময় ইয়েস সদস্য রেহেনা বেগম, অর্পিতা তালুকদার রিয়া, পারমিতা রায় ও খাদিজা আক্তার তাজবী অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা