সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে
দু’পক্ষের সংঘর্ষে আহত বৃদ্ধার মৃত্যু

গ্রেফতার আতঙ্কে পুরুষশূন্য জাহানপুর গ্রাম

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০৮:৫০:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০৮:৫০:৫৭ পূর্বাহ্ন
গ্রেফতার আতঙ্কে পুরুষশূন্য জাহানপুর গ্রাম
দিরাই প্রতিনিধি :: গ্রাম্য আধিপত্যের জের ধরে দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত সরলা বেগম (৪৫) চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার মৃত্যুবরণ করেছেন। তিনি উপজেলার রাজানগর ইউনিয়নের জাহানপুর গ্রামের আলী আকবরের স্ত্রী। এলাকাবাসী জানান, ওই গ্রামের গোলাপ মিয়া ও ফিরুজ মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে গ্রাম্য আধিপত্য বিস্তারসহ মসজিদের ফান্ড ও গ্রামের বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ চলছিল। গত সোমবার খেয়ানৌকা পারাপারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন। গুরুতর আহত ২৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে আহত সরলা বেগমের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়। এলাকাবাসী আরও জানান, সরলা বেগমের মৃত্যুর সংবাদে গ্রেফতার আতঙ্কে বর্তমানে জাহানপুর গ্রাম পুরুষশূন্য। গ্রামের একাধিক ব্যক্তির সাথে আলাপ করলে তারা জানান, সোমবার দুপক্ষের মারামারির পর দু’পক্ষই আহতদের চিকিৎসা নিয়ে ব্যস্ত ছিলেন। এর মধ্যে সরলা বেগমের মৃত্যুতে গ্রামে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে। এছাড়া হামলা-পাল্টা হামলার ঘটনাও ঘটতে পারে। কোন সময় কি হয় বলা যায়না। গ্রাম পুরুষশূন্য হলেও সরলা বেগমের মৃত্যুর ঘটনায় কি হবে এ নিয়ে আমরা শঙ্কিত। এর আগে অনেকবার দুপক্ষের মাঝে মারামারি হলেও এমন ঘটনা ঘটেনি। জানিনা তাদের আধিপত্যের লড়াইয়ে শেষ পরিণতি কি হবে? দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, সরলা বেগমের মৃত্যুর সংবাদ পেয়েছি। গ্রামের পরিবেশ শান্ত রাখতে ঘটনাস্থল থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪