সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু
নিরাপদ সড়ক ও নিরাপদ পরিবহন ব্যবস্থার দাবিতে মানববন্ধন

মহাসড়কে অটোরিকশা ও ইজিবাইক চলাচল বন্ধ করতে হবে

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০৮:৪১:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০৮:৪২:৫৩ পূর্বাহ্ন
মহাসড়কে অটোরিকশা ও ইজিবাইক চলাচল বন্ধ করতে হবে
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে নিরাপদ সড়ক ও নিরাপদ পরিবহন ব্যবস্থার দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ মহিলা পরিষদের সদস্যরা। সুনামগঞ্জ-সিলেট সড়কে উদ্বেগজনকহারে দুর্ঘটনা ও প্রাণহানি বেড়ে যাওয়ায় এই মানববন্ধনের আয়োজন করা হয়।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের আলফাত স্কয়ারের সামনে এই মানববন্ধন হয়। এতে বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য, সাধারণ সম্পাদক শরিফা আশরাফী, সাংগঠনিক সম্পাদক পাঞ্চালী চৌধুরী, লিগ্যাল এইড সম্পাদক রাশিদা বেগম, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খলিল রহমান, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, অ্যাড. এ আর জুয়েল, হাওর নদী ও পরিবেশ রক্ষা আন্দোলন সংগঠনের যুগ্ম আহবায়ক ওবায়দুল হক, সাংস্কৃতিকর্মী আবদুল হালিম, মহিলা পরিষদের নেত্রী তৃণা দে প্রমুখ।
মানববন্ধনে জানানো হয়, গত শুক্রবার সুনামগঞ্জ-সিলেট সড়কের শান্তিগঞ্জ উপজেলায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় অটোরিকশায় থাকা মা ও মেয়েসহ তিনজনের মৃত্যু হয়। একই সড়কে শান্তিগঞ্জ উপজেলার কাছাকাছি স্থানে এই সেপ্টেম্বর মাসেই বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী, জেলা প্রশাসনের দুই কর্মীসহ আটজনের মৃত্যু হয়েছে। সড়কের বেপরোয়া যান চলাচল, অদক্ষ চালক, হালকা যানবাহন চলাচলের কারণে দুর্ঘটনা বাড়ছে। মহাসড়কে অটোরিকশা ও ইজিবাইক চলাচল বন্ধ করতে হবে। মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য বলেন, আমরা প্রতিদিন কাঁদছি। একেকটি পরিবার শেষ হয়ে যাচ্ছে। এসব মৃত্যুকে নিছক দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া যাবে না। আইনের কঠোর প্রয়োগ দরকার। আমরা কেউই আর নিরাপদ নই।
তিনি বলেন, সুনামগঞ্জ পৌর শহরেও যানবাহনের নিয়ন্ত্রণ দরকার। যানজটে মানুষকে ভোগান্তি পোহাতে হয়। অতিরিক্ত যানবাহনের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ