সুনামগঞ্জ , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ তাহিয়া একাডেমির উদ্যোগে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত বিপন্ন টাঙ্গুয়ার হাওর রক্ষায় কঠোর হওয়ার আহ্বান গ্যাস পাইপলাইন লিকেজে অগ্নিকান্ড- বসতঘর ভস্মিভূত, প্রায় ২ লাখ টাকার ক্ষতি ৩ যুবককে কাশ্মীরে পাচার, মুক্তিপণ দাবির অভিযোগ, উদ্ধারে পরিবারের আকুতি জাতীয় ঐক্য নষ্টকারী ড. ইউনূস দেশে মব কালচারের জন্ম দিয়েছেন

ডেঙ্গু প্রতিরোধে ব্র্যাকের উদ্যোগে ‘ক্লিনিং ক্যাম্পেইন’

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ০৯:৩৬:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ০৯:৩৬:২৪ পূর্বাহ্ন
ডেঙ্গু প্রতিরোধে ব্র্যাকের উদ্যোগে ‘ক্লিনিং ক্যাম্পেইন’
স্টাফ রিপোর্টার :: ব্র্যাক জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য কর্মসূচির আওতায় সুনামগঞ্জ পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এই ক্লিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্টরা জানান ‘মশাবাহিত রোগ ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিষয়ে সচেতনতা বৃদ্ধি করুন এবং মশার উৎপত্তিস্থল দূরীকরণে নিজ নিজ পরিবেশ পরিষ্কার রাখুন’ এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে টানা দুই দিনব্যাপী পৌর এলাকার বিভিন্ন স্থানে মাইকিং করা হয়। পাশাপাশি শহরের আবাসিক এলাকায় সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হয়। বৃহস্পতিবার পৌরসভার আদালত চত্বর এলাকায় হাজীপাড়া, নতুনপাড়া, ষোলঘর, ট্রাফিক পয়েন্টসহ বিভিন্ন স্থানে ড্রেনে জমে থাকা পানি ও বর্জ্য অপসারণ করা হয়। এই কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করেন সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম। কর্মসূচিটি যৌথভাবে আয়োজন করে জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি (স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়) এবং র্ব্যাক। ব্র্যাকের পাশাপাশি স্বেচ্ছাসেবক হিসেবে সুনামগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধিরাও এতে অংশগ্রহণ করেন। র‌্যালিতে উপস্থিত ছিলেন ব্র্যাক জেলা সমন্বয়ক মো. শাহ আলম, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এলাকা ব্যবস্থাপক শাহ আলম, ব্র্যাক জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস. এম. তরিকুল ইসলামসহ ইউনিয়ন পর্যায়ের ব্র্যাক কমিউনিটি হেলথ ওয়ার্কারগণ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ