সুনামগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ধর্মপাশায় যুবলীগ নেতা গ্রেপ্তার গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার

‎জামালগঞ্জে পূবালী ব্যাংক শাখার উদ্যোগে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৩-০৯-২০২৫ ০৫:৫০:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৫ ০৮:২৩:৫৫ অপরাহ্ন
‎জামালগঞ্জে পূবালী ব্যাংক শাখার উদ্যোগে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত ছবি: ক্যাম্পেইন শেষে কলেজের ছাত্রদের সাথে ব্যাংক কর্মকর্তাগণ।
‎স্টাফ রিপোর্টার::
জামালগঞ্জে 'পূবালী ব্যাংক পিএলসি' শাখার উদ্যোগে স্কুল ও পাই ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ‎
মঙ্গলবার দুপুরে জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের হলরুমে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ‎সভায় জামালগঞ্জ পূবালী ব্যাংক শাখার ব্যবস্থাপক মো. মোখলেসুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সুজিত রঞ্জন দে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন, প্রভাষক পংকজ কুমার বর্মন, সাচনা বাজার উপ-শাখা ব্যবস্থাপক দেলোয়ার হোসেন মন্ডল। ‎
এসময় আরো উপস্থিত ছিলেন, জামালগঞ্জ শাখার অপারেশন ম্যানেজার মলয় কান্তি দাস, সাচনা বাজার উপশাখার ডেপুটি জুনিয়র অফিসার আনিসুল হক চৌধুরী মুন ও উভয় শাখার কর্মকর্তা কর্মচারীগন। ‎

এসময় বক্তারা বলেন, পূবালী ব্যাংক শুরু থেকেই বাংলাদেশের অর্থনীতিতে এক বিশাল ভূমিকা রাখছে। আধুনিক এই যুগে অন্যান্য গ্রাহকদের পাশাপাশি দেশের সকল স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে আমাদের ডিজিটাল সেবার আওতায় আনার লক্ষে একযোগে কাজ করে যাচ্ছে পূবালী ব্যাংক। ‎তারই ধারাবাহিকতায় পাই ও ব্যাংকিং ক্যাম্পেইনের মাধ্যমে আজ আমরা আপনাদের এই কলেজে আধুনিক ব্যাংকিং সেবা সম্পর্কে ধারণা দেওয়া এবং বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে সহায়ক ব্যাংকিং সুবিধা তুলে ধরার জন্য এসেছি। ‎এছাড়াও শিক্ষার্থীরা পূবালী ব্যাংক পিএলসির মাধ্যমে কিভাবে ডিপোজিট ও স্কুল ব্যাংকিং করবেন এবং জীবনে চলার পথে ডিপোজিট ও স্কুল ব্যাংকিং কি কি উপকারে আসবে এবং জীবনে চলার পথ কতটা সহজ হয়ে যাবে এসব বিষয়ে আলোচনা করা হয়। এসময় অনুষ্ঠানে কলেজের প্রায় শতাধিক ছাত্রছাত্রী এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স