সুনামগঞ্জ , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই যোদ্ধাদের পুনর্বাসন বিল সংসদে পাস কোথাও ধান কাটার উৎসব, কোথাও জলের নিচে স্বপ্ন মুক্তিপণ নেয়ার পরও অপহরণকারীরা ফেরত দেয়নি মোনায়েমকে, উৎকণ্ঠায় পরিবার টাঙ্গুয়ার হাওরে ৫০ কোটি টাকার প্রকল্প কমিউনিটি ভিত্তিক স্বপ্ন কি টিকে থাকবে? দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট : হাসনাত আব্দুল্লাহকে স্পিকার সংসদে ১৩ দিনে ৯১টি বিল পাস শাল্লায় নিরীহ পরিবারের বাসা দখলে ঘোষণা দিয়ে হামলা ত্যাগী নেত্রীদের মূল্যায়ন চায় বিএনপি’র তৃণমূল দালালের ফাঁদে নিঃস্ব অভিবাসন প্রত্যাশীরা, হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা দিরাইয়ে পৃথক সংঘর্ষে নিহত ২, আহত ২০ ঢাকা-দিল্লি সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান বিল’ পাস শান্তিগঞ্জে ফসল রক্ষা বাঁধ কর্তন পরিদর্শনে জেলা প্রশাসক, মেরামতের নির্দেশ উদ্বোধন হলো ‘মা ও শিশু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার’ হাওরে দেশি ধান কাটা শুরু দোয়ারাবাজারে অভিযুক্ত শিক্ষককে কর্মস্থলে ফেরানোর চেষ্টায় শিক্ষার্থীদের বাধা বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষক নিহত উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন সাইফুল ইসলাম নিজেদের টাকায় সরকারি সড়ক সংস্কার করলেন এলাকাবাসী ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬’ সংসদে পাস

দোয়ারাবাজারে বিনামূল্যে দরিদ্র রোগীদের চোখের ছানি অপারেশন

  • আপলোড সময় : ২৩-০৯-২০২৫ ০৮:২৫:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৫ ০৮:২৫:২২ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে বিনামূল্যে দরিদ্র রোগীদের চোখের ছানি অপারেশন
স্টাফ রিপোর্টার :: দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে গত রবিবার (২১ সেপ্টেম্বর) চক্ষু ক্যা¤প অনুষ্ঠিত হয়েছে। ডাচ-বাংলা ব্যাংক ফাউন্ডেশনের অর্থায়নে দৃষ্টি প্রকল্পের আওতায় ভার্ড চক্ষু হাসপাতাল, ইকবালনগর, সুনামগঞ্জের উদ্যোগে এ ক্যা¤েপ মোট ২২ জন দরিদ্র রোগীর বিনামূল্যে ছানি অপারেশন করা হয়। অভিজ্ঞ সিনিয়র চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা. বি.কে.এম. সানোয়ার আধুনিক প্রযুক্তিতে লেন্স প্রতিস্থাপনের মাধ্যমে সফলভাবে রোগীদের অপারেশন স¤পন্ন করেন। অপারেশনের পর সকল রোগী স্বাভাবিক দৃষ্টি ফিরে পান। রোগীদের বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাচ-বাংলা ব্যাংক সুনামগঞ্জ শাখার উপ-ব্যবস্থাপক সুজন পুরকায়স্থ ও কর্মকর্তা প্রত্যয় ভট্টাচার্য। এসময় উপ-ব্যবস্থাপক সুজন পুরকায়স্থ বলেন, ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি ডাচ্-বাংলা ব্যাংক অসহায় মানুষের চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান করে আসছে। তিনি আরও জানান, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবুল কাশেম মো. শিরিনের আন্তরিক সহযোগিতায় এ ধরনের মানবসেবামূলক কার্যক্রম সুনামগঞ্জেও সম্ভব হচ্ছে। রোগী ও তাদের স্বজনরা এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে ভার্ড চক্ষু হাসপাতাল ও ডাচ্-বাংলা ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স