সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

জাতীয়তাবাদী তরুণ দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

  • আপলোড সময় : ২২-০৯-২০২৫ ০৮:৫৩:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৫ ০৮:৫৩:৪৬ পূর্বাহ্ন
জাতীয়তাবাদী তরুণ দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা তরুণ দলের উদ্যোগে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থিত জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলফাত স্কয়ারে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা তরুণ দলের সভাপতি আবুল ফজল আকাশের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক মো. মনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুবদল নেতা সোহেল আহমদ, জেলা যুবদলের সাংগঠনিক স¤পাদক কামরুল ইসলাম রাজু। বক্তারা বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনা এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের যেকোনো ক্রান্তিলগ্নে তরুণ দলের নেতাকর্মীরাই রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আগামী দিনে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে প্রস্তুত থাকতে হবে। এসময় উপস্থিত নেতাকর্মী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলকে দলীয় মনোনয়ন দেয়ার দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন জেলা তরুণ দলের সিনিয়র সহ-সভাপতি শাহিনূর আলম, সহ-সাধারণ স¤পাদক আব্দুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী