সুনামগঞ্জ , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ তাহিয়া একাডেমির উদ্যোগে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত বিপন্ন টাঙ্গুয়ার হাওর রক্ষায় কঠোর হওয়ার আহ্বান গ্যাস পাইপলাইন লিকেজে অগ্নিকান্ড- বসতঘর ভস্মিভূত, প্রায় ২ লাখ টাকার ক্ষতি ৩ যুবককে কাশ্মীরে পাচার, মুক্তিপণ দাবির অভিযোগ, উদ্ধারে পরিবারের আকুতি জাতীয় ঐক্য নষ্টকারী ড. ইউনূস দেশে মব কালচারের জন্ম দিয়েছেন

জুবিলী উচ্চ বিদ্যালয়ের ছাদে ফাটল : দুর্ঘটনার আশঙ্কা শিক্ষক ও শিক্ষার্থীদের

  • আপলোড সময় : ২২-০৯-২০২৫ ০৮:৪৬:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৫ ০৮:৫০:৪৭ পূর্বাহ্ন
জুবিলী উচ্চ বিদ্যালয়ের ছাদে ফাটল : দুর্ঘটনার আশঙ্কা শিক্ষক ও শিক্ষার্থীদের
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শ্রেণিকক্ষের ছাদের অংশ বিশেষ খসে পড়ছে।
গতকাল রবিবার সকালে বারান্দার ছাদের অংশ খসে পড়লে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে বিষয়টি অবগত করেন। অভিভাবকরা জানান, যে কোন সময় বারান্দার ছাদ ভেঙে বড় দুর্ঘটনা ঘটতে পারে।
সরেজমিনে স্কুলে দেখা যায়, দুটি কক্ষের চলাচলের একমাত্র রাস্তা বারান্দার ছাদ একাধিক স্থানে খসে পড়েছে। বেরিয়ে এসেছে রড। নিচে পড়ে আছে ভেঙে পড়া কংক্রিট। ভিমের অংশ ফাটল দেখা দিয়েছে। শিক্ষার্থী ও শিক্ষকরা আতঙ্কে চলাচল করছেন। ঝুঁকিপূর্ণ এই অবস্থা দেখে অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেন। তারা স্কুল কর্তৃপক্ষকে অবিলম্বে ব্যবস্থা নেয়ার দাবি জানান। এদিকে ছাদ খসে পড়ার দৃশ্য দেখে অভিভাবকরা বিষয়টি তাৎক্ষণিকভাবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীকে অবগত করেন। অবিলম্বে ছাদ সংস্কার করে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উদ্বেগ দূর করার দাবি জানান।

অভিভাবক মশিউর বলেন, ৩য় ও ৪র্থ শ্রেণিকক্ষের বারান্দার ছাদ খসে পড়ছে। বিশাল ফাটল দেখা দিয়েছে। যে কোন সময় ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে। কারণ ভিতরে প্রবেশের একমাত্র রাস্তা এই বারান্দা।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, ভবনের ছাদের কয়েকটি জায়গায় ফাটল দেখা দিয়েছে। ভেঙে পড়ছে ছাদ। দুর্ঘটনার আশঙ্কায় আমরা সংশ্লিষ্টদের দ্রুত সংস্কারের জন্য বলেছি।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেন, আমি লোক পাঠিয়ে ব্যবস্থা নিতে বলেছি। শীঘ্রই সংস্কার করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ