সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

পূজায় কোনো ধরনের হামলার হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ০৯:০৬:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ০৯:০৬:১২ পূর্বাহ্ন
পূজায় কোনো ধরনের হামলার হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
সুনামকণ্ঠ ডেস্ক :: এবারের দুর্গাপূজা উৎসবমুখর ও নির্বিঘ্নে হবে বলে আশা প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে। কোনো ধরনের কোনো হামলা, হুমকি নেই। বুধবার (১৭ সেপ্টেম্বর) রমনা কালিমন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। এ সময় তিনি এবছরের পূজা মন্ডপের সংখ্যা বৃদ্ধি, বাজেট বাড়ানো, নিরাপত্তা নিশ্চিতে অ্যাপস প্রণয়নের তথ্য তুলে ধরেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রস্তুতি কেমন, তা দেখতে আমি এখানে এসেছি। গতবারের চেয়ে এবারের পূজা আরও ভালোভাবে হবে এবং উৎসবমুখর হবে। তিনি বলেন, এটি একটি ধর্মীয় অনুষ্ঠান। এর পবিত্রতা বজায় রাখতে হবে। আশা করব, এবারের পূজা নির্বিঘ্নে হবে, উৎসবমুখর হবে। উপদেষ্টা বলেন, গতবার থেকে এবার ছুটি একদিন বাড়ানো হয়েছে। পূজা মন্ডপের সংখ্যা বাড়ানো হয়েছে। পূর্বে সরকার ২ কোটি টাকা দিত। গতবার ৪ কোটি টাকা দিয়েছে। এবার পাঁচ কোটি টাকা দিয়েছে। এরপরও প্রয়োজন থাকলে আমরা দেখব। নিরাপত্তা নিয়ে আমরা একটি অ্যাপস খুলেছি, যেন কোথায় কী হচ্ছে, তা সঙ্গে সঙ্গে জানা যায়। পূজার শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে পূজা কমিটির লোক থাকবে। এছাড়া পুলিশ ও আনসার ২৪ ঘণ্টা অবজারভেশনে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা