সুনামগঞ্জ , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ তাহিয়া একাডেমির উদ্যোগে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত বিপন্ন টাঙ্গুয়ার হাওর রক্ষায় কঠোর হওয়ার আহ্বান গ্যাস পাইপলাইন লিকেজে অগ্নিকান্ড- বসতঘর ভস্মিভূত, প্রায় ২ লাখ টাকার ক্ষতি ৩ যুবককে কাশ্মীরে পাচার, মুক্তিপণ দাবির অভিযোগ, উদ্ধারে পরিবারের আকুতি জাতীয় ঐক্য নষ্টকারী ড. ইউনূস দেশে মব কালচারের জন্ম দিয়েছেন তাহিরপুরে প্রসূতি মায়েদের জন্য ‘পারাপার’ সেবা নৌকা ও পিকআপ অ্যাম্বুলেন্সে দ্রুত হাসপাতালে পৌঁছানোর উদ্যোগ চোর অপবাদে ৩ যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার চাল বিতরণ
সংবাদ সম্মেলন

পূর্ব ও পশ্চিম নতুনপাড়ার জলাবদ্ধতা নিরসনের দাবি

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৫ ০৭:৪৯:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৫ ০৭:৪৯:৪৩ পূর্বাহ্ন
পূর্ব ও পশ্চিম নতুনপাড়ার জলাবদ্ধতা নিরসনের  দাবি
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ পৌরসভার পূর্ব ও পশ্চিম নতুনপাড়া এলাকার জলাবদ্ধতা নিরসন এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সুনামগঞ্জ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে সুনামগঞ্জ ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রাজনৈতিক ফেলোবৃন্দ। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক ইমনুদ্দোজা আহমদ এবং জেলা জাতীয়তাবাদী মহিলা দলের দপ্তর স¤পাদক আফসা জেবিন। তারা বলেন, উক্ত এলাকায় বসবাসরত এলাকাবাসী জলাবদ্ধতা ও খারাপ ড্রেনেজ ব্যবস্থার ফলে নানা সমস্যার সম্মুখিন হন এবং শিশুরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়েন। এর ফলে অল্প বৃষ্টিতেই পুরো এলাকায় জলাবদ্ধাতার সৃষ্টি হয়। জনদুর্ভোগ চরম আকার ধারণ করে। স্থানীয় জনগণ স্বাস্থ্য ঝুঁকি ও নিত্যকার চলাচলের অসুবিধার শিকার হয়। এরই ধারাবাহিকতায় গত ১২/০৮/২০২৫ ইং তারিখে স্থানীয় এলাকাবাসীর প্রায় ২০০ জনের স্বাক্ষরসহ স্মারকলিপি পৌর প্রশাসক মো. রেজাউল করিমের নিকট জমা দেওয়া হয়। তিনি উদ্যোগের প্রশংসা করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলেও এখনো তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। তবে ড্রেনেজ ব্যবস্থার কাজ চলমান। ইমন ও জেবিন জানান, এই বিষয়ে তারা নিয়মিতভাবে পৌরসভা অফিসের সাথে যোগাযোগ করছেন। তবে দ্রুত এটি সমাধান না হলে এলাকাবাসীর জলাবদ্ধতার এই কষ্ট লাঘব হবে না। সংবাদ সম্মেলনের বক্তারা গণমাধ্যমের প্রতি আহবান জানান এই সমস্যা নিয়মিতভাবে প্রচার ও প্রকাশের মাধ্যমে তুলে ধরার জন্য, যাতে দ্রুত সমাধান নিশ্চিত হয়। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিওনাল ম্যানেজার আসমা আক্তার

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে

সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে