সুনামগঞ্জ , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা জেলা শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননা প্রদান আজ জুলাই শহীদ দিবস পালন সরকার জনগণের সাথে বেইমানি করেছে বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল ছাতকের জলাশয়ে মিলছে রাক্ষুসে সাকার মাছ! জিয়াউর রহমান হত্যা মামলার দন্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার ঢাকা-সিলেট মহাসড়কের কাজে অন্তহীন বাধা শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, গ্রেফতার ৩ যাদুকাটা, রক্তি ও পাটলাই নদীতে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন হাওরের আতঙ্ক ‘আফাল’ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট একজনের মৃত্যুদন্ড, তিনজনের যাবজ্জীবন শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ০৯:২৪:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ০৯:২৪:৫৪ পূর্বাহ্ন
৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- সুনামগঞ্জ সদর থানার ডলুরা (শহীদ মিনার) এলাকার আব্দুল আলী (৫০) এবং হবিগঞ্জ জেলার মাধবপুর থানার আলীনগর গ্রামের মিন্টু মিয়া (২৯)। সংশ্লিষ্ট সূত্র জানায়, রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার হালুয়াঘাটস্থ গোদারাঘাট এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করে তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের এসআই মোহাম্মদ আব্দুল বাতেন। তার সঙ্গে ছিলেন এএসআই সুদীপ চন্দ্র বিশ্বাস, কনস্টেবল ফরিদ মিয়া, দিপক মুন্ডা, শামছুল হক ও জাবরুল ইসলাম। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানাগেছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স