সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন

ধামাইল উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় সংসদের সভা

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৫ ০৮:৪৮:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৫ ০৮:৪৮:৫৮ পূর্বাহ্ন
ধামাইল উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় সংসদের সভা
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় সংসদের পরিচিতি সভা ও ধামাইল গানের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার দুপুরে শহরের কালিবাড়িস্থ প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় সংসদের সভাপতি অরুণ তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্যামল দেব-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় সংসদের প্রধান সমন্বয়ক নারায়ণ দাস, সুকেশ রঞ্জন তালুকদার, সহ-সভাপতি আমিনুল ইসলাম আমিন, অরুণ কান্তি দাস, সীমা তালুকদার, সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি কুলেন্দু শেখর দাস, জেলা হেযবুত তাওহীদের সভাপতি মো. জাকির হোসেন, বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা মাহাদ্দীব আলম, সহ-সভাপতি স্বাধীন কুমার চৌধুরী, নির্বাহী সদস্য জুয়েল রানা তালুকদার, সংগঠনের সদস্য সুমি চন্দ, সহ-সাধারণ সম্পাদক রণধীর চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক মিহির তালুকদার, বিমান রায়, সমন্বয়ক পিকলু সরকার, ঝলক তালুকদারসহ প্রমুখ। সভায় বক্তারা বলেন, সুনামগঞ্জ তথা সিলেট বিভাগ হচ্ছে সংস্কৃতির একটি উর্বর স্থান। হাসনরাজা, রাধারমণ দত্ত, বাউল সম্রাট শাহ আব্দুল করিম এবং ধামাইল গানের আরেক সম্রাট কবি প্রতাপ রঞ্জন তালুকদার সুনামগঞ্জের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। তাদের সৃষ্টিকে আমাদের ধরে রাখতে হবে। আলোচনা সভা শেষে শিল্পীরা ধামাইল গান পরিবেশন করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা