সুনামগঞ্জ , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অপরিকল্পিত বাঁধে হাওরে সর্বনাশ জলাবদ্ধতায় আক্রান্ত লক্ষাধিক হেক্টর জমির ফসল শনিবার সিলেট আসছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে ঠিকাদারি প্রতিষ্ঠানের সিসি ব্লক চুরির অভিযোগ উন্নয়ন প্রকল্পে বদলাচ্ছে ৫ বিদ্যালয়ের অবয়ব দিরাইয়ে ৬ দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিলেন এমপি কামরুজ্জামান কামরুল আজ মহান মে দিবস তাহিরপুরে ভাঙারখাল নদীর উপর টোল-ফ্রি বাঁশের সেতু নির্মাণ, স্বস্তি ফিরেছে জনজীবনে ৬৪৭৬ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল ডিসি সম্মেলন শুরু ৩ মে, থাকছে ৪৯৮ প্রস্তাব সুনামগঞ্জসহ ৫ জেলায় বন্যার পূর্বাভাস আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপিত জলাবদ্ধতায় তলিয়ে গেল ছায়ার হাওর কাটা ধানে গজাচ্ছে চারা জলাবদ্ধতায় ডুবছে হাওরের ধান, অসহায় কৃষক হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী দিরাইয়ে পৃথক দুই সংঘর্ষে আহত ৪০ হাওর বাঁচাতে আলাদা মন্ত্রণালয় গঠনের প্রস্তাব সংসদে ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড়
সুনামগঞ্জ সদর হাসপাতাল

আইসিইউ চালু হবে কবে?

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৫ ০৮:৪১:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৫ ০৮:৪১:২২ পূর্বাহ্ন
আইসিইউ চালু হবে কবে?
স্টাফ রিপোর্টার :: সব কিছু প্রস্তুত থাকা সত্ত্বেও চালু হয়নি ২৫০ শয্যাবিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)। আড়াই বছর ধরে চালুর অপেক্ষায় আছে ইউনিটটি। প্রয়োজনীয় অবকাঠামো ও যন্ত্রপাতি থাকা সত্ত্বেও শুধু জনবল সংকটে হাসপাতালের গুরুত্বপূর্ণ এই বিভাগের সেবা থেকে বঞ্চিত রয়েছেন সুনামগঞ্জবাসী। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৩ সালে হাসপাতালটিতে ২ কোটি ৪৬ লাখ ৫৫ হাজার টাকা ব্যয়ে ১০ শয্যার আইসিইউ ইউনিট স্থাপন করা হয়। ওই বছরের ২১ মার্চ প্রয়োজনীয় শয্যা, সরঞ্জাম, যন্ত্রপাতি বুঝে পেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অথচ লোকবলের অভাবে আইসিইউ চালু করা যায়নি আজও। আইসিইউ বিভাগ চালু করতে হলে তিনজন চিকিৎসক এবং তিনজন অ্যানেস্থেশিয়ান প্রয়োজন। এছাড়া আরও কয়েকজন সহযোগী কর্মীর দরকার। জানাগেছে, আইসিইউ চালু করতে প্রয়োজনীয় লোকবলের জন্য একাধিকবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিঠি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। একইসঙ্গে আইসিইউতে প্রয়োজনীয় কিছু সরঞ্জামের চাহিদাও পাঠানো হয়। কিন্তু চিকিৎসক বা সরঞ্জাম পাওয়া যায়নি। যার ফলে আড়াই বছর ধরে আইসিইউ বিভাগ চালু করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানায়, সুনামগঞ্জ সদর হাসপাতালে বিভিন্ন পর্যায়ে ৬৬ জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছেন মাত্র ৩১ জন। শূন্য রয়েছে ৩৫ জন চিকিৎসকের পদ। ২৬১ জন নার্সের বিপরীতে আছেন ১৪১ জন। শূন্য রয়েছে ১২০টি পদ। সুনামগঞ্জ শহরের ষোলঘর এলাকার বাসিন্দা মো. মতিন মিয়া বলেন, জনবল সংকটের কারণে হাসপাতালের গুরুত্বপূর্ণ এই বিভাগটি চালু হচ্ছে না এটি দুঃখজনক। আমরা সুনামগঞ্জ সদর হাসপাতালের আইসিইউ দ্রুত চালুর দাবি জানাই। সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিন বলেন, এতো টাকা খরচ করে হাসপাতালে আইসিইউ স্থাপন করা হলেও সেটির সুবিধা সুনামগঞ্জের মানুষ পাচ্ছেন না। দ্রুত আইসিইউ সেবা চালু করা হোক, তাহলে অনেক প্রাণ রক্ষা পাবে। মানুষের ভোগান্তিও কমবে। সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান বলেন, হাসপাতালে লোকবল সংকট থাকায় আইসিইউ চালু করা সম্ভব হচ্ছে না। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে। আমরা আইসিইউ চালু করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। তবে কবে নাগাদ চালু হতে পারে এটা বলা যাচ্ছে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স