সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্মপাশায় অবৈধ দখলদারদের হাতে জলমহাল হস্তান্তরের অভিযোগ ধানের স্বল্পমেয়াদি জাত বিনা ধানের চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ‎উমরাহ পুরষ্কার বিজয়ী হাফিজ এহসানুলকে সুনামগঞ্জে বর্ণাঢ্য সংবর্ধনা শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যের মৃত্যু এক যুগে দেশে ডায়াবেটিসে আক্রান্ত বেড়েছে ৬৫ শতাংশ, বাড়ছে দৃষ্টিহীনতার ঝুঁকি শাল্লায় বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন দেখার হাওর রক্ষায় মহাসিং নদী খনন ও স্লুইস গেট স্থাপনের দাবি কর্মহীন হাজারো শ্রমিক, কমছে ব্যবসা-রাজস্ব প্রতিবাদের মুখে বন্ধ হলো চার হাজার বৃক্ষ কর্তন, তদন্ত কমিটি গঠন সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে পরিপক্ব অজুহাতে ৪ সহস্রাধিক গাছ কর্তন দখলে অস্তিত্ব সংকটে মৌলা খাল বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে দেশব্যাপী বেতার শ্রোতাদের কর্মসূচি বন বিভাগের ‘সিন্ডিকেট’ ভেঙে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত দিরাইয়ে পরোয়ানা ভুক্ত তিন আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি : প্রেস সচিব শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি ভূমধ্যসাগর থেকে উদ্ধার ২৯ জনের ১৮ জনই সুনামগঞ্জের, ৯ বাংলাদেশির মৃত্যুর শঙ্কা জয়শ্রী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন

৩ দিন ধরে নিখোঁজ, নদীতে মিলল জমিয়ত নেতার মরদেহ

  • আপলোড সময় : ০৬-০৯-২০২৫ ১২:৪০:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৯-২০২৫ ১২:৪২:৪৫ পূর্বাহ্ন
৩ দিন ধরে নিখোঁজ, নদীতে মিলল জমিয়ত নেতার মরদেহ ছবি: নিহত মুশতাক আহমদের লাশ উত্তোলন করছে নদী থেকে। ইনসেটে ছবি নিহত মুশতাক আহমেদ।
স্টাফ রিপোর্টার::
নিখোঁজের তিন দিন পর জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি ও জেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর (৫২) ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে দিরাই উপজেলার শরীফপুর এলাকায় পুরাতন সুরমা নদীতে ভাসমান অবস্থায় জমিয়ত নেতার মরদেহ উদ্ধার করা হয়। তিনি শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামের আব্দুল মন্নানের ছেলে। এই ঘটনাকে পরিকল্পিত হত্যাকান্ড বলে দাবি নিহতের পরিবার ও এলাকাবাসীর। ঘটনার রহস্য উদঘাটন করে জড়িতদের গ্রেফতার দাবি জানিয়েছেন তারা। অপরদিকে মরদেহ উদ্ধারের খবর পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী।

জানাযায়, মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামে নিজ বাড়ি থেকে বাজারে যাওয়ার কথা বলে বেরিয়ে যান। পরে তিনি স্ত্রীকে ফোন করে বলেন, আমি সুনামগঞ্জ আসছি এক ঘণ্টার মধ্যে বাড়ি ফিরে আসবো। তারপর থেকে মুশতাক আহমদ গাজীনগরীর ফোন বন্ধ পাওয়া যায়। এরপর রাত ১১টায় তাকে দিরাই রাস্তার মোড়ে শেষবারের মতো দেখা যায়। তারপর পরিবারের লোকজন তার সঙ্গে আর কোনও যোগাযোগ করতে পারেননি।
এ ঘটনার পর বুধবার (৩ সেপ্টেম্বর) শান্তিগঞ্জ থানায় তার স্ত্রী রুবি বেগম সাধারণ ডায়েরি করেন। পরে নিখোঁজের ঘটনা পুলিশ প্রশাসনকে জানানো হলে পুলিশ ও পরিবারের সদস্য এবং রাজনৈতিক দলের সহকর্মীরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে দিরাই উপজেলার শরীফপুর গ্রামের পাশে পুরাতন সুরমা নদীতে ভাসমান মরদেহ দেখে পরিবারের লোকজনকে খবর দিলে তারা এসে মুশতাক আহমদ গাজীনগরীর মরদেহ শনাক্ত করেন।
পরে শান্তিগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকান্ড দাবি করে এর রহস্য উদ্ঘাটনের দাবি জানানো হয়েছে।
নিহতের ভাতিজা মোহাম্মদ সাইদ বলেন, আমার চাচা মঙ্গলবার থেকে নিখোঁজ। সকালে আমাদের কাছে খবর আসে নদীতে একটি লাশ পাওয়া গেছে। ঘটনাস্থলে এসে আমরা চাচার লাশ শনাক্ত করেছি। তিনি বলেন, আমার চাচাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এর বিচার চাই। এদিকে, এমন একজন আলেমের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না এলাকাবাসী। তারা দ্রুততম সময়ে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
গাজীনগর গ্রামের বাসিন্দা জিয়াউর রহমান বলেন, এটি একটি হত্যাকান্ড। এর পেছনে কারা রয়েছে পুলিশকে খোঁজে বের করতে হবে।
জমিয়তে উলামায়ে ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান বলেন, নিখোঁজ হওয়ার পর থেকে আমরা উদ্বেগ জানিয়ে আসছিলাম। আজ সেই আশঙ্কা সত্যি হয়েছে। আমাদের জমিয়তের সিনিয়র একজন নেতার এমন মৃত্যু কখনোই কাম্য নয়। দ্রুততম সময়ে এর রহস্য উদঘাটন করতে হবে। নতুবা আমরা সাংগঠনিকভাবে তীব্র আন্দোলন গড়ে তুলবো।
এবিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) রাকিবুল হাসান রাসেল বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। এর পেছনের কারণ উদ্ঘাটনে আমরা তৎপর রয়েছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কর্মহীন হাজারো শ্রমিক, কমছে ব্যবসা-রাজস্ব

কর্মহীন হাজারো শ্রমিক, কমছে ব্যবসা-রাজস্ব