সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

প্রতিপক্ষের হামলায় আহত মৎস্যজীবী মিন্টুর পরিবারে অন্ধকার, ঘরে নেই খাবার

  • আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ০৮:৫১:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ০৮:৫১:১৮ পূর্বাহ্ন
প্রতিপক্ষের হামলায় আহত মৎস্যজীবী মিন্টুর পরিবারে অন্ধকার, ঘরে নেই খাবার
বিশ্বম্ভরপুর প্রতিনিধি :: হাওরপাড়ের এক মৎস্যজীবী পরিবার আজ গভীর সংকটে। প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মিন্টু বর্মণ (৩৫)। সংসারের একমাত্র উপার্জনক্ষম এই ব্যক্তি বর্তমানে কর্মক্ষম নন। ফলে তিন সন্তানের মুখে খাবার তুলে দেওয়াই এখন কঠিন হয়ে পড়েছে তার পরিবারের জন্য। গত ৩১ আগস্ট বাহাদুরপুর গ্রামের বিজয় বর্মণ (২৪), অজয় বর্মণ (২৮) ও গৌতম বর্মণ (২২) সহ কয়েকজনের আক্রোশের শিকার হন মিন্টু। হাওরের ফসলরক্ষা বাঁধ সংলগ্ন দোয়ারেরপাড় এলাকায় তাকে বেধড়ক মারধর করা হয়। এসময় তার হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে তিনি বর্তমানে শয্যাশায়ী অবস্থায় বাড়িতে রয়েছেন। মিন্টুর স্ত্রী রাণী বর্মণ চোখে পানি নিয়ে বলেন, “আমার স্বামী মাছ ধরে সংসার চালাতেন। এখন তিনি কাজ করতে পারছেন না। ঘরে খাবার নেই, সন্তানদের কীভাবে ভরণপোষণ করবো ভেবে দিশেহারা হয়ে পড়েছি।” তাদের তিন সন্তান- মুক্তা বর্মণ (১৩), ঐশি বর্মণ (১০) ও অসিত বর্মণ অভি (৭) এখন পড়াশোনা ও স্বাভাবিক জীবনের পরিবর্তে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। ঘটনার প্রত্যক্ষদর্শী সুষেন বর্মণ বলেন, আমরা কয়েকজন না এগিয়ে এলে মিন্টু হয়তো লাশ হয়ে ফিরত। কয়েকজন মিলে তাকে নির্মমভাবে মারধর করেছে। অভিযুক্ত অজয় বর্মণ ও বিজয় বর্মণও হামলার ঘটনা স্বীকার করে জানিয়েছেন, রাগের বশে এ ঘটনা ঘটেছে এবং তারা আপোষ মীমাংসার চেষ্টা করছেন। এ বিষয়ে গ্রামের কয়েকজন প্রবীণ জানান, গরীব মৎস্যজীবী পরিবারটিকে সহায়তা করতে স্থানীয়রা প্রাথমিক চিকিৎসার খরচ বহন করেছেন। তবে দীর্ঘমেয়াদে চিকিৎসা ও সংসার চালাতে সমাজের সহৃদয় মানুষের সহযোগিতা প্রয়োজন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি