সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন

তাহিরপুরে ছড়া থেকে বালু উত্তোলন, চার জনের কারাদন্ড

  • আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ১১:০৯:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ১১:০৯:৫৭ পূর্বাহ্ন
তাহিরপুরে ছড়া থেকে বালু উত্তোলন, চার জনের কারাদন্ড
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী উত্তর শ্রীপুর ইউনিয়নের কলাগাঁও ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদন্ড দেওয়া হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু’র নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজিনুর মেম্বারের ছেলে মনসুর আলম (২০) কে ৭ দিনের কারাদ- এবং একই গ্রামের উজ্জ্বল মিয়ার ছেলে রুহান মিয়া (১৯), মৃত আব্দুল শহিদের ছেলে ময়না মিয়া (৩৭) ও জামাল মিয়ার ছেলে ফরুয়ার (২০) কে ৪ দিন করে কারাদ- প্রদান করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু জানান, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কোনো অনিয়মকে ছাড় দেওয়া হবে না। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, দ-প্রাপ্তদের মঙ্গলবার সকালে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা