সুনামগঞ্জ , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আসছে ৩৩ কোটি টাকার যন্ত্রপাতি পথে যেতে যেতে: পথচারী তাহিরপুরে আবারও সংঘর্ষের প্রস্তুতি, লাঠি হাতে পরিস্থিতি শান্ত করলেন এমপি কামরুল ১৮ জন শিক্ষক-কর্মচারীকে বিদায়ী সম্মাননা প্রদান ‎সাচনা বাজারে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন হাইকোর্টের আদেশ স্থগিত, এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয় সুনামগঞ্জ-হবিগঞ্জে সড়ক-সেতু পুনর্নির্মাণে ৩৮৭ কোটি টাকা অনুমোদন জেলা পরিষদ প্রশাসকের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ৫ বছরেও স্থায়ী ঠিকানা পায়নি সুবিপ্রবি, ভাড়া ভবনে চলছে কার্যক্রম মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক মরাচেলা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে মামলা দায়ের স্কুল থেকেই শিশুদের ক্রীড়া-সংগীতে পারদর্শী করার উদ্যোগ পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে : প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ১০ জনের বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু শাল্লায় ইজারাকৃত জলমহাল দখলের চেষ্টা সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন সরু সেতু যেন মৃত্যুফাঁদ, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ শিশুদের নিয়ে প্রধানমন্ত্রীর শৈশবের স্মৃতিচারণ

জনগণ পিআর বোঝে না, ভোট দিয়ে পছন্দের মানুষকে নির্বাচিত করতে চায় : আনিসুল হক

  • আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ১১:০৩:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ১১:০৪:১০ পূর্বাহ্ন
জনগণ পিআর বোঝে না, ভোট দিয়ে পছন্দের মানুষকে নির্বাচিত করতে চায় : আনিসুল হক
স্টাফ রিপোর্টার ::
“এ দেশের জনগণ পিআর বোঝে না। তারা একটি ভোটের মাধ্যমে তাদের পছন্দের মানুষকে নির্বাচিত করতে চান, যিনি পাঁচ বছরের জন্য সুখে-দুঃখে পাশে থাকবেন।” - মন্তব্য করেছেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আনিসুল হক।
মঙ্গলবার দুপুরে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আনিসুল হক বলেন, এই অঞ্চল থেকে আপনাদের ভালোবাসা নিয়ে সংসদে প্রতিনিধিত্ব করতে চাই। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে আগামী নির্বাচনসহ সকল আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আপনাদেরও যোগ্য, ত্যাগী এবং সুখে-দুঃখে পাশে থাকবে এমন প্রার্থী নির্বাচন করতে হবে।
তিনি আরও বলেন, যারা পিআর করেছেন, তারা দেখেছেন ১৯৯১ সালে বিএনপির সঙ্গে নির্বাচন করে কত ভোট পেয়েছিলেন। আমাদের মা বেগম খালেদা জিয়ার সঙ্গে বিভিন্ন সময় আলাপের সময় তিনি আপনাদের বিএনপির শুভাকাক্সক্ষী হিসেবে উল্লেখ করেছেন। তাই ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। তারুণ্যের অহংকার তারেক রহমানের সঙ্গে আলোচনা হয়েছে, সে অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক লায়েছ মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব মোশাহিদ আলীর সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম, তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সালমা নজির, উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া, সদস্য সচিব জুনাব আলী, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল, রাখাব উদ্দিন প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর