সুনামগঞ্জ , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল

অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ না করার নির্দেশ দিলেন জেলা প্রশাসক

  • আপলোড সময় : ০২-০৯-২০২৫ ১১:৪৫:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৫ ১১:৫৩:৪৮ অপরাহ্ন
অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ না করার নির্দেশ দিলেন জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার ::
২০২৫-২৬ অর্থবছরে সুনামগঞ্জে জেলা কাবিটা (কাজের বিনিময়ে টাকা) বাস্তবায়ন ও মনিটরিং কমিটি গঠন এবং কাজ বাস্তবায়নকল্পে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। সভায় অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ না করা, ফসলরক্ষা বাঁধ নির্মাণের সমস্যা-সম্ভাবনা, পিআইসি কমিটি গঠনে স্বজনপ্রীতি ও দুর্নীতির বন্ধ করা, যথাসময়ে বাঁধের নির্মাণ কাজ শুরু ও শেষসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সভায় জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (পওর বিভাগ-২) মো. ইমদাদুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়, সাংবাদিক জাকির হোসেন, শহীদনূর আহমেদ, তানভীর আহমেদ, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, মনির হোসেন, জাহিদুল ইসলাম জনি প্রমুখ।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, আমরা প্রতিবছরই বিভিন্ন অভিযোগ পেয়ে থাকি যে এই প্রকল্পটা অপ্রয়োজনীয়, ঐ প্রকল্পটির প্রয়োজন নাই। এই বছর আমরা এই ধরনের কোনো অভিযোগ শুনতে চাই না। এবার কোন অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া যাবে না। তিনি বলেন, এবছর বিভিন্ন সামাজিক সংগঠনসহ হাওর নিয়ে যারা কাজ করেন তাদেরকে আমরা অনুরোধ করবো, তাঁরা যেন আমাদেরকে জানান ওই প্রকল্পটা অপ্রয়োজনীয়। উনারা আমাদেরকে জানালে তখন আমরা বিশেষজ্ঞ টিম দিয়ে আবারও ওই বাঁধগুলো পুনরায় যাচাই-বাছাই করতে পারবো। যাচাই-বাছাই শেষে তখন যদি মনে হয় যে ওই বাঁধের প্রয়োজন নেই, তাহলে সেখানে প্রকল্প গ্রহণ করা হবে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার