সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

মা ও শিশুকল্যাণ কেন্দ্রের ভবন : আশার আলো যেন নিভে না যায়

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ১০:১১:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ১০:১১:৫৮ পূর্বাহ্ন
মা ও শিশুকল্যাণ কেন্দ্রের ভবন : আশার আলো যেন নিভে না যায়
সুনামগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি ছিল মা ও শিশুকল্যাণ কেন্দ্রকে আধুনিক রূপে গড়ে তোলা। প্রতিষ্ঠার ৭২ বছর পর অবশেষে এই প্রতিষ্ঠান ৬ শয্যা থেকে ২০ শয্যায় উন্নীত হয়। এরই ধারাবাহিকতায় আটতলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়েছিল, যা হাওর অধ্যুষিত অঞ্চলের সাধারণ মানুষের জন্য সত্যিই আশার আলো জ্বালিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বরাদ্দের অভাবে দীর্ঘ এক বছর ধরে নির্মাণকাজ বন্ধ হয়ে রয়েছে। এর ফলে শুধু ইট-পাথরের একটি কাঠামো নয়, থমকে আছে হাজারো মানুষের স্বপ্ন ও প্রত্যাশা। গর্ভবতী মা ও নবজাতক শিশুর সেবা নিশ্চিতে এ কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিদিন এখানে গড়ে ৩০ থেকে ৪০ জন নবজাতক চিকিৎসা সেবা নেয়, মাসে ৫০ থেকে ৬০টি স্বাভাবিক প্রসব হয়। অথচ মাত্র ৬ শয্যার সীমাবদ্ধতার কারণে অনেক সময় প্রসূতি মাকে মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হয়েছে। অস্ত্রোপচারের পর রোগীকে নিবিড় পরিচর্যা দেওয়ার মতো সুবিধা নেই। তাই নতুন ভবন ও ২০ শয্যার পূর্ণাঙ্গ সেবা চালু হলে এই সমস্যার স্থায়ী সমাধান হতো। এখন প্রশ্ন হলো- কেন বরাদ্দের অভাবে একটি চলমান উন্নয়ন প্রকল্প এভাবে থমকে থাকবে? সরকারি প্রকল্পের জন্য পরিকল্পিত ও টেকসই বরাদ্দ নিশ্চিত করা তো সরকারের দায়িত্ব। অথচ সুনামগঞ্জ মা ও শিশুকল্যাণ কেন্দ্রের কাজ ৫১ ভাগ শেষ হওয়ার পরও বরাদ্দের অভাবে সেটি ঝুলে গেছে। এর ফলে সরকারি অর্থের অপচয় হচ্ছে, একই সঙ্গে জনমানসে হতাশা গভীর হচ্ছে। সুনামগঞ্জ একটি হাওর অধ্যুষিত ও দুর্গম এলাকা। এখানে বেসরকারি হাসপাতালে প্রসব করাতে ২৫ থেকে ৩৫ হাজার টাকা খরচ হয়, যা অধিকাংশ নি¤œ ও মধ্যবিত্ত পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। ফলে সাধারণ মানুষের জন্য এই মা ও শিশুকল্যাণ কেন্দ্রটি একমাত্র ভরসাস্থল। এই কেন্দ্রের উন্নয়ন থেমে থাকলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেই মানুষগুলো, যাদের জন্যই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল। আমরা মনে করি, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে বরাদ্দ নিশ্চিত করে আটতলা ভবনের নির্মাণকাজ পুনরায় শুরু করতে হবে। একই সঙ্গে কাজ যেন দীর্ঘসূত্রতায় না ভোগে, তার জন্যও কার্যকর মনিটরিং দরকার।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স