সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

সুনামগঞ্জ-৩ আসনে খেলাফত মজলিস প্রার্থী শেখ মুশতাকের গণসংযোগ

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ০৯:২০:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ০৯:২০:৪৭ পূর্বাহ্ন
সুনামগঞ্জ-৩ আসনে খেলাফত মজলিস প্রার্থী শেখ মুশতাকের গণসংযোগ
স্টাফ রিপোর্টার :: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হাফেজ শেখ মুশতাক আহমদ মঙ্গলবার দিনব্যাপী শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং নির্বাচনে প্রার্থী হওয়ার কারণসহ বিজয়ী হলে এলাকার উন্নয়ন পরিকল্পনা জনসম্মুখে তুলে ধরেন। তিনি বলেন, জনগণের কল্যাণই আমার মূল লক্ষ্য। ইনসাফপূর্ণ সমাজ গঠন, শিক্ষা ও চিকিৎসার মতো মৌলিক অধিকার নিশ্চিতে সর্বদা কাজ করে যাবো। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার অফিস স¤পাদক ও সমাজসেবক মাওলানা আলী খাঁন, উপজেলা খেলাফত মজলিসের সিনিয়র সহ-সভাপতি ও সালিস ব্যক্তিত্ব মাওলানা ওলিউজ্জামান, জগন্নাথপুর উপজেলা সাধারণ স¤পাদক মুজ্জাম্মিল হোসাইন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী সদস্য ও সাবেক পূর্ব পাগলা ইউনিয়ন সভাপতি হাফিজ শফিকুল বারী খসরু, উপজেলা শ্রম বিষয়ক স¤পাদক মাওলানা আমির উদ্দিন, উলামা বিষয়ক স¤পাদক ও চিকারকান্দি বাজার মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাসুক আহমদ হেলালসহ দলীয় নেতা জমির হোসেন, শরীফ আহমদ, জামিল আহমদ প্রমুখ। গণসংযোগকালে শেখ মুশতাক ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, বাজার, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে তিনি খেলাফত মজলিস পূর্ব পাগলা ইউনিয়ন শাখার দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় করেন এবং খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে ব্যাপক গণমত সৃষ্টির আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী