সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত কবি ইকবাল কাগজী

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ০১:২৫:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ০১:২৫:৫৩ পূর্বাহ্ন
জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত কবি ইকবাল কাগজী
স্টাফ রিপোর্টার :: ‘কবিতার শব্দে-পঙক্তিতে শতফুল ফুটিয়ে তুলুন হে কবি’ - এই পঙক্তিকে সামনে রেখে সুনামগঞ্জের প্রেম ও দ্রোহের কবি ইকবাল কাগজীর ৭০তম জন্মদিন উদযাপিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ‘বিস্যুদবারের বৈঠক’ এই শুভেচ্ছা অনুষ্ঠানের আয়োজন করে। কবিতা আবৃত্তি, প্রবন্ধ পাঠ, গান, আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে জন্মদিন উদযাপিত হয়। প্রফেসর সৈয়দ মহিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত শুভেচ্ছা আয়োজনে বক্তব্য রাখেন কবি রোকেস লেইস, অ্যাডভোকেট চান মিয়া, সিলেট সাহিত্য পরিষদের সভাপতি ও ভাস্কর স¤পাদক কবি পুলিন রায়, দৈনিক সুনামকণ্ঠ সম্পাদক বিজন সেন রায়, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, কবি মোরশেদ আলম, কবি ইয়াকুব বখত বাহলুল, লোকশিল্প গবেষক সুবাস উদ্দিন, শিক্ষক সাজাউর রহমান, শিক্ষক সুবল বিশ্বাস, প্রাবন্ধিক এনামুল কবীর, শ্রমিক নেতা সাইফুল আলম ছদরুল, অ্যাডভোকেট এনাম আহমদ, কবি আশরাফ লিটন প্রমুখ। কবির কাব্যকৃতির উপর একটি প্রবন্ধ উপস্থাপন করেন কবি কুমার সৌরভ। কবির সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন কবি ওবায়দুল মুন্সী। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজু আহমদ। কবি ইকবাল কাগজী নিজের অভিব্যক্তি প্রকাশ কালে আয়োজকদের ধন্যবাদ জানান। আলোচনার ফাঁকে ফাঁকে কবির কবিতা আবৃত্তি করেন দেবাশীষ তালুকদার শুভ্র, তাজকিরা হক তাজিন, মানবেন্দ্র কর পাপ্পু, বর্ণা দাস, ঋতুরাজ তালুকদার রি¤পন, আহমদ আল কবির চৌধুরী। গান পরিবেশন করে জয়া দাস। জন্মদিনের অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, গবেষক, সাংবাদিক, লেখক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠে অনুষ্ঠান। অনুষ্ঠানে কবি ইকবাল কাগজীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। হাতে তোলে দেওয়া হয় শুভেচ্ছা স্মারক। পরে কবিকে নিয়ে জন্মদিনের কেক কাটেন অতিথিবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প