সুনামগঞ্জ , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেহাল সড়কে ঝুঁকি নিয়ে চলাচল একটি কলেজের অভাবে অনিশ্চয়তায় হাওরের শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ, স্বপ্ন থামে মাধ্যমিকেই পাল্টা সংবাদ সম্মেলন রফিকুল ইসলামের প্রতিপক্ষের সব অভিযোগ প্রত্যাখ্যান আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল

স্বাস্থ্যসেবায় সিলেট বিভাগে শ্রেষ্ঠ ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ১০:২৩:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ১০:২৩:১৭ পূর্বাহ্ন
স্বাস্থ্যসেবায় সিলেট বিভাগে শ্রেষ্ঠ ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
জাহাঙ্গীর আলম চৌধুরী :: স্বাস্থ্যসেবায় সিলেট বিভাগের শ্রেষ্ঠ স্থান অর্জন করেছে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সারা বাংলাদেশের ৪৯০টি উপজেলার মধ্যে গেল মার্চ মাসে ১১ তম ও সিলেট বিভাগের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ছাতক উপজেলা স্বাস্থ্য কেন্দ্র । এর পূর্বে স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) সর্বশেষ ওয়েব পোর্টালের মূল্যায়নে (ফেব্রুয়ারি ২০২৫) সারা বাংলাদেশের ৪৯০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৯তম ও সিলেট বিভাগে ২য় স্থান অর্জন করেছিল। সংশ্লিষ্টরা জানান, এই অর্জন সম্ভব হয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরেফিনের নিরলস পরিশ্রম, দূরদর্শী পরিকল্পনা ও দক্ষ নেতৃত্বের ফলে। নিয়মিত স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করে দ্রুত উন্নতির লক্ষ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ, জরুরি চিকিৎসা সেবা উন্নয়ন, ২৪ ঘণ্টা জরুরি সেবা চালু ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজনের মাধ্যমে সাধারণ মানুষ এখন আরো দ্রুত চিকিৎসা পাচ্ছে। এছাড়া গর্ভবতী মা ও নবজাতকের জন্য বিশেষ ইউনিট সক্রিয় করা হয়েছে। নিয়মিত প্রসবকালীন সেবা ও মা-শিশুর স্বাস্থ্যঝুঁকি হ্রাসে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বাস্থ্য ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হয়েছে। অনলাইন রিপোর্টিং, রোগী নিবন্ধন এবং স্বাস্থ্য তথ্যের ডিজিটাল সংরক্ষণ ব্যবস্থা চালু করা হয়েছে। গ্রামীণ পর্যায়ে নিয়মিত মেডিকেল ক্যা¤প, টিকাদান কার্যক্রম ও স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক সভার আয়োজন করে মানুষের মধ্যে বৃদ্ধি করা হয়েছে স্বাস্থ্য সচেতনতা। এছাড়া স্বাস্থ্যসেবায় অনিয়ম ও অবহেলা রোধে নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ। এর ফলে চিকিৎসকদের উপস্থিতি, সেবার মান এবং রোগীর সন্তুষ্টি উল্লেখযোগ্য হারে বেড়েছে। ডা. নুসরাত আরেফিন বলেন, আমার কর্মস্থল ছাতকের মানুষ আমার পরিবার। তাদের স্বাস্থ্যসেবায় উন্নতি আনা আমার দায়িত্ব। অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমার লক্ষ্য হলো ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সারাদেশের সেরা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে রূপান্তরিত করা

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস

আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস