সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন

হাওরে ট্রলার ডুবিতে নিখোঁজ দুই

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৫ ০৯:২৩:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ০৯:২৩:৩৫ পূর্বাহ্ন
হাওরে ট্রলার ডুবিতে নিখোঁজ দুই
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার ধারাম হাওরে ট্রলার ডুবিতে নুসরাত নামের সাত বছর বয়সী এক শিশু ও সামছুদ্দিন মিয়া (৬০) নামের এক বৃদ্ধ নিখোঁজ রয়েছেন। এছাড়া বাবুল মিয়া (৪৫) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘঘটনা ঘটে। নিখোঁজ শিশুটির বাড়ি উপজেলার ধর্মপাশা সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে এবং নিখোঁজ বৃদ্ধের বাড়ি একই ইউনিয়নের কেশবপুর গ্রামে। ধর্মপাশা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রাম থেকে শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে ট্রলারযোগে নারী, শিশু ও পুরুষসহ সাতজন পাশের জয়শ্রী ইউনিয়নের মহেষপুর গ্রামে কনে দেখার উদ্দেশে রওয়ানা হলে এই ট্রলারটি উপজেলার ধারাম হাওরের মধ্যবর্তী স্থানে যাওয়া মাত্রই প্রবল ঢেউয়ে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা সাতজনের মধ্যে পাঁচজন সাঁতরে তীরে উঠলেও শিশু নুসরাত ও বৃদ্ধ সামছুদ্দিন হাওরে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। তবে সাঁতরে তীরে উঠতে গিয়ে গুরুতর আহত হন শিশু নুসরাতের বাবা বাবুল মিয়া (৪৫)। এলাকাবাসী ওইদিন সকাল পৌনে ১১টার দিকে গুরুতর আহত বাবুল মিয়াকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে সেখানকার ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ট্রলারডুবির খবর পেয়ে ধর্মপাশা থানা পুলিশ ওইদিন সকাল সাড়ে ১১টার দিকে এবং ধর্মপাশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক দল সদস্য সকাল ১১টার দিকে এবং বিকেল পৌনে চারটার দিকে ময়মনসিংহ থেকে একদল ডুবুরি ঘটনাস্থলে পৌঁছেন। স্থানীয় জেলেদের পাশাপাশি ওইদিন বিকেল চারটার দিকে ময়মনমিংহ থেকে আসা ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালালেও সন্ধ্যা ছয়টা পর্যন্ত নিখোঁজ দুইজনের সন্ধান মেলেনি। ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, ট্রলারডুবিতে নিখোঁজ দুইজনকে উদ্ধারের জন্য স্থানীয় জেলেরা ও একদল ডুবুরি চেষ্টা করেছেন। ইউএনও স্যারও আমাদের সঙ্গে ঘটনাস্থলে ছিলেন। কিন্তু সন্ধ্যা ছয়টা পর্যন্ত সন্ধান না মেলায় উদ্ধার কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে। রবিবার সকাল থেকে উদ্ধার কাজ আবার শুরু করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ

ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ