সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ

বাংলাদেশকে জড়িয়ে রাজনাথ সিংহের বক্তব্যে সিপিবি’র উদ্বেগ

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৪ ০৯:০৮:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৪ ০৯:০৮:০০ পূর্বাহ্ন
বাংলাদেশকে জড়িয়ে রাজনাথ সিংহের বক্তব্যে সিপিবি’র উদ্বেগ
সুনামকণ্ঠ ডেস্ক :: বাংলাদেশকে জড়িয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের দেওয়া বক্তব্যে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এ বিষয়ে ভারত সরকারের কাছে সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেছে দলটি। সিপিবি’র সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স) শনিবার এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান। তারা বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং সা¤্রাজ্যবাদের মদদে গাজায় ইসরায়েলি আক্রমণকে ইসরায়েল-হামাস সংঘাত উল্লেখ করে রাজনাথ সিংহের প্রদত্ত বক্তব্য স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য উদ্বেগজনক। এ বক্তব্য সম্পর্কে আমরা ভারত সরকারের কাছে পূর্ণাঙ্গ ব্যাখ্যা দাবি করেছি। বিবৃতিতে আরও বলা হয়েছে, রাজনাথ সিংহ ভারতের সেনাবাহিনীকে অপ্রত্যাশিত ঘটনা মোকাবিলায় প্রস্তুত থাকতে বলেছেন। ওই বক্তব্যে বাংলাদেশকে উল্লেখ করে যেভাবে কথা বলা হয়েছে, গণমাধ্যমের সুবাদে তা জানা গেছে। তার ওই বক্তব্য অগ্রহণযোগ্য। সিপিবি নেতারা বিতৃতিতে বলেন, ইসরায়েল-হামাস যুদ্ধ প্রকারান্তরে সাম্রাজ্য মদদে ইসরায়েলের চাপিয়ে দেওয়া। ওই যুদ্ধ ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সঙ্গে বর্তমান বাংলাদেশের পরিস্থিতিকে যেভাবে তুলনা করা হয়েছে, তা একেবারেই অনাকাক্সিক্ষত এবং উদ্বেগজনক। এছাড়া ভারতের সঙ্গে ঝুলে থাকা বিভিন্ন সমস্যার সমাধানে বাংলাদেশ সরকার ও ভারতকে উদ্যোগী হওয়ারও আহ্বান জানান সিপিবির নেতারা। উল্লেখ্য, ভারতকে শান্তিপ্রিয় দেশ উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দেশটির সশস্ত্র বাহিনীকে ভবিষ্যৎ যুদ্ধ মোকাবিলার জন্য তৈরি থাকতে বলেছেন। গত বৃহ¯পতিবার উত্তর প্রদেশের লক্ষেèৗতে সশস্ত্র বাহিনীর কমান্ডারদের প্রথম যৌথ সম্মেলনে তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও ইসরায়েল-হামাস সংঘাতের পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতির উল্লেখ করে এ কথা বলেন। তিনি জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের এসব ঘটনাপ্রবাহ বিশ্লেষণেরও পরামর্শ দেন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে রাজনাথ সিংয়ের এ বক্তব্য তুলে ধরা হয়। গত বৃহ¯পতিবার বিবৃতিটি ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) প্রকাশ করেছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা

নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা