সুনামগঞ্জ , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দায়সারা বাঁধে ফসলহানির শঙ্কা সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস উগ্র মতাদর্শের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে হাওর বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জ্বালানি সংকটে ভোগান্তি বাড়ছেই জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী ইভটিজিং প্রতিরোধে শহরে পুলিশের বিশেষ অভিযান বাঁধ দুর্বল, আকাশে মেঘ, দুশ্চিন্তায় হাওরপাড়ের কৃষক নষ্ট হওয়ার পথে হাজারো হেক্টর জমির ধান ‎জামালগঞ্জে অবৈধভাবে মজুত ২ হাজার লিটার ডিজেল জব্দ ইরানকে ১০ দিনের আলটিমেটাম ট্রাম্পের কার্ডের মাধ্যমে আড়াই হাজার টাকার সার-বীজ দেওয়া হবে কৃষকদের সরকারি জায়গা দখলমুক্ত করতে ১৮০ দিনের অগ্রাধিকার পরিকল্পনা তাহিরপুরে সেতুর অভাবে যুগ যুগ ধরে দুর্ভোগে চার গ্রামের মানুষ ভূমধ্যসাগরে নিহত ১২ যুবকের পরিবারে কান্না থামছেনা, ৯ দালালের বিরুদ্ধে মামলা হামের লক্ষণ নিয়ে দুই শিশু হাসপাতালে ভর্তি, আরও একজনকে সিলেটে রেফার হাওরের ধান ঘরে তুলতে জেলা প্রশাসনের সর্বাত্মক প্রস্তুতি ‎জামালগঞ্জে ফসল রক্ষা বাঁধ পিআইসি কমিটির সভা জরাজীর্ণ টিনশেড ঘরে চলছে বাদাঘাট পুলিশ তদন্তকেন্দ্রের কার্যক্রম ছাতকে ‘দুর্বল বাঁধ’ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

আজ জেলা সিপিবি’র সম্মেলন

  • আপলোড সময় : ২৩-০৮-২০২৫ ০৯:২৭:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৮-২০২৫ ০৯:২৭:০০ পূর্বাহ্ন
আজ জেলা সিপিবি’র সম্মেলন
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সুনামগঞ্জ জেলা কমিটির সম্মেলন আজ ২৩ আগস্ট শনিবার। সকাল সাড়ে ১০টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করবেন প্রবীণ রাজনীতিবিদ রমেন্দ্র কুমার দে মিন্টু। সম্মেলনে উপস্থিত থাকবেন সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার অনিরুদ্ধ দাস অঞ্জন, সম্পাদকম-লীয় সদস্য অ্যাড. হাসান তারিক চৌধুরী সোহেল, সদস্য খন্দকার লুৎফর রহমান। জেলা সিপিবি’র সভাপতি অ্যাড. এনাম আহমদ বলেন, সুনামগঞ্জ জেলা সিপিবি’র সম্মেলন আলফাত স্কয়ার সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজনের কথা থাকলেও বৃষ্টিপাতের কারণে সম্মেলনের স্থান পরিবর্তন করা হয়েছে। আজ সকাল সাড়ে ১০টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সম্মেলন অনুষ্ঠিত হবে। অ্যাড. এনাম আহমদ আরও বলেন, এবারের জেলা সম্মেলনে আমরা ১০ দফা উত্থাপন করেছি। দাবিগুলো হলো- হাওর ও জলাভূমি ভরাট করে কোনো উন্নয়ন, অবকাঠামো নির্মাণ করা যাবে না। হাওর ভরাট করে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণ না করে উঁচু ও সরকারি জমিতে অবকাঠামো নির্মাণ করা, সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়ককে চার লেনে উন্নীত করা, গণপরিবহনে শৃঙ্খলা এনে সড়ক দুর্ঘটনা রোধ করা, দ্রুত সুনামগঞ্জ মেডিকেল কলেজের চিকিৎসা সেবা চালু করা, সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালকে দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত করে গণমানুষের সেবা নিশ্চিত করা, পরিকল্পিতভাবে নদী, খাল-বিল খনন করা, হাওরের ফসল রক্ষাবাঁধের ক্লোজারগুলোতে রাবার ড্যাম নির্মাণ করা, হাওর এলাকায় বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ নেয়া, সিলেট-সুনামগঞ্জ রেল লাইন চালু করা ও বালুমহালে ইজারা পদ্ধতি বাতিল করে সনাতনি পদ্ধতিতে বালু উত্তোলনের অনুমতি দিয়ে সরকারি ক্রয়কেন্দ্র চালু করা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দায়সারা বাঁধে ফসলহানির শঙ্কা

দায়সারা বাঁধে ফসলহানির শঙ্কা