সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

সিলেট সাহিত্য পরিষদের শরৎ ঋতু বিষয়ক সাহিত্য আড্ডা

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৪ ০৯:০২:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৪ ০৯:০২:৩০ পূর্বাহ্ন
সিলেট সাহিত্য পরিষদের শরৎ ঋতু বিষয়ক সাহিত্য আড্ডা
“জেগেছে শরৎ কাশবনে/লাগলো দোলা মনে মনে” শিরোনামে সিলেট সাহিত্য পরিষদের উদ্যোগে শরৎ ঋতু বিষয়ক সাহিত্যআড্ডায় বক্তারা বলেছেন, বাংলা সাহিত্যে ঋতু বৈচিত্র্যের প্রভাব অনস্বীকার্য। বর্তমান যুগযন্ত্রণা এবং ইট-পাথর-বালি-শুরকির যাঁতাকলে নতুন প্রজন্ম গ্রামের লোকজ ও ঋতুর আবহ পাচ্ছে না। অভিভাবকদের এ ব্যাপারে সচেতন হতে হবে। সিলেট নগরীর পশ্চিম শিবগঞ্জের ফরহাদ খাঁ পুল সংলগ্ন গ্রীনহিল স্টেট কলেজে গত শুক্রবার (৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সাহিত্যআড্ডায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি পুলিন রায়। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট গল্পকার জামান মাহবুব। বিশেষ অতিথি ছিলেন কবিকণ্ঠ, সিলেটের মুখ্যনির্বাহী কবি বাবুল আহমদ, সাহিত্যসন্ধি সিলেটের সভাপতি কবি শান্তা কবি, বিশিষ্ট ছড়াকার অজিত রায় ভজন ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সাঈদ হাসান ও প্রগতি লেখক সংঘের সাধারণ স¤পাদক কবি বিপ্লব নন্দী। কবি রিপন মিয়ার পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ স¤পাদক মো. আলাউদ্দিন তালুকদার। অন্যান্যের মধ্যে আলোচনা ও লেখা পাঠে অংশগ্রহণ করেন কবি-সম্পাদক সুমন বণিক, কবি-ছড়াকার রানা কুমার সিংহ, অ্যাডভোকেট রাজন আহমদ, সুব্রত দাস, গীতিকবি হরিপদ চন্দ, কবি মঞ্জুর মোহাম্মদ, ইমন তালুকদার, গ্রীনহিল স্টেট কলেজের রেক্টর শিক্ষক পলাশ চক্রবর্তী, সরদার শাহরিয়ার হাসান, শাকিল আহমদ প্রমুখ। শরৎ ঋতু বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন পুলিন রায়। -সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য