সুনামগঞ্জ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে সরকার, লাগবে না কোনো খরচ: প্রবাসীকল্যাণমন্ত্রী সুনামগঞ্জ সরকারি কলেজে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা সন্দেহের তীর হানিফ পরিবহনের দিকে জগন্নাথপুরে কিশোরীকে ধর্ষণ : সিলেট থেকে মূল অভিযুক্ত গ্রেপ্তার বিতর্ক প্রতিযোগিতায় ব্রজেন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন গ্রাম্য চিকিৎসক, স্যাকমো ও ফার্মেসি মালিকদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত সিলেটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা আজ সুনামগঞ্জ আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, নারী নিহত, আহত ২০ ধর্মপাশায় অবৈধ দখলদারদের হাতে জলমহাল হস্তান্তরের অভিযোগ ধানের স্বল্পমেয়াদি জাত বিনা ধানের চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ‎উমরাহ পুরষ্কার বিজয়ী হাফিজ এহসানুলকে সুনামগঞ্জে বর্ণাঢ্য সংবর্ধনা শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যের মৃত্যু এক যুগে দেশে ডায়াবেটিসে আক্রান্ত বেড়েছে ৬৫ শতাংশ, বাড়ছে দৃষ্টিহীনতার ঝুঁকি শাল্লায় বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন দেখার হাওর রক্ষায় মহাসিং নদী খনন ও স্লুইস গেট স্থাপনের দাবি কর্মহীন হাজারো শ্রমিক, কমছে ব্যবসা-রাজস্ব প্রতিবাদের মুখে বন্ধ হলো চার হাজার বৃক্ষ কর্তন, তদন্ত কমিটি গঠন

মধ্যবাজারে ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত

  • আপলোড সময় : ২২-০৮-২০২৫ ০৯:২৮:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৫ ০৯:২৮:৫২ পূর্বাহ্ন
মধ্যবাজারে ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ পৌর শহরের মধ্যবাজারে আলিম গণি মার্কেটে মোবাইল ফোন নিয়ে বিতর্কের জেরে ছুরিকাঘাতে এক কাপড় ব্যবসায়ী আহত হয়েছেন। আহত ব্যবসায়ীর নাম মাহমুদুল হাসান পিয়াল (৩০)। তিনি বাঁধনপাড়া এলাকার কুতুব উদ্দিনের ছেলে। বৃহ¯পতিবার (২১ আগস্ট) বিকেলে মাহমুদুল হাসান পিয়ালের মালিকানাধীন ‘মাহফুজা ফ্যাশন’ কাপড়ের দোকানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত রেজান (২৮) নামের এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। রেজান বাঁধনপাড়া এলাকার মোহাম্মদ ফরিদ মিয়ার ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাহমুদুল হাসান পিয়ালের মালিকানাধীন ‘মাহফুজা ফ্যাশন’ কাপড়ের দোকানে রেজান নামে এক যুবক এসে পিয়ালের মোবাইল ফোনটি কথা বলার জন্য নেয়। কথা বলা শেষ হলেও সে মোবাইলটি ফেরত না দিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পিয়াল তার পিছু নিলে আলম গণি মার্কেটের সামনে রাস্তায় রেজান তাকে ছুরিকাঘাত করেন। ছুরিকাঘাত করার পরপরই মার্কেটের অন্যান্য ব্যবসায়ীরা পিয়ালকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে, ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত রেজানকে ধরে ফেলেন স্থানীয় ব্যবসায়ীরা। ক্ষুব্ধ জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। পরবর্তীতে তাকে পুলিশ হেফাজতে সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম বলেন, এ ঘটনায় অভিযুক্ত রেজান (২৮) নামের এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী

অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী