সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

ইরা-সিআরইএ প্রকল্পের ‘অভিযোজন এক্সপো’ সম্পন্ন

  • আপলোড সময় : ২১-০৮-২০২৫ ০১:৫৪:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৫ ০১:৫৪:০৭ পূর্বাহ্ন
ইরা-সিআরইএ প্রকল্পের ‘অভিযোজন এক্সপো’ সম্পন্ন
স্টাফ রিপোর্টার :: ইরা-সিআরইএ প্রকল্পের উদ্যোগে দুই দিনব্যাপী অভিযোজন এক্সপো-উদ্ভাবন, ক্ষমতায়ন, জলবায়ু সহনশীলতা মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। প্যানেল আলোচনা অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন এবং আলোচনার বিষয় ছিল লিঙ্গ-সংবেদনশীল দুর্যোগ ঝুঁকি হ্রাস ও প্রস্তুতি। ইরা’র প্রোগ্রাম ডিরেক্টর কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্যানেল আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ‘মানুষের জন্য ফাউন্ডেশন’-এর প্রোগ্রাম ম্যানেজার আহসানুল ওয়াহেদ, প্রথমআলো’র স্টাফ রিপোর্টার অ্যাড. খলিল রহমান, সচেতন নাগরিক কমিটির সদস্য রুনা শাহিন আরা লেইস, ইরা’র প্রধান উপদেষ্টা ফাহমিদা আক্তার, বাতিঘর সংগঠনের আবৃত্তি শিক্ষক তাজকিরা হক তাজিন। পরে বিকালে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে সমাপনী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইরা’র প্রোগ্রাম ডিরেক্টর কামরুজ্জামান। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। তিনি দুই দিনব্যাপী অভিযোজন এক্সপো-উদ্ভাবন, ক্ষমতায়ন, জলবায়ু সহনশীলতা বিষয়ে মেলার আয়োজন করায় ইরা’কে ধন্যবাদ জানিয়ে বলেন, এ সকল অনুষ্ঠানের মাধ্যমে আমাদের জলবায়ু পরিবর্তন বিষয়ক সহনশীলতা বৃদ্ধি পাবে। জেলা প্রশাসক বলেন, পৃথিবীতে এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকনোলজি হচ্ছে ‘জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি হ্রাস করার টেকনোলজি।’ সেটি যত তাড়াতাড়ি ও কম খরচে তৈরি করতে পারবে, সেই দেশ তত বেশি উন্নত থাকবে। যে সকল দেশ তা পারবে না, যাদের কাছে এই প্রযুক্তি আছে, তাদের কাছ থেকে কিনে ব্যবহার করবে। তাই আমাদেরও প্রযুক্তি উদ্ভাবনের চিন্তাধারা আছে। তিনি বলেন, আমরা যদি জলবায়ু পরিবর্তন বিষয়ে কথা বলতে দেই। তখন তারা ২০ নম্বরের মধ্যে ১৯ পাবে। সমস্যা হচ্ছে যে, পরিবর্তনজনিত অধিকারের সাথে অভিযোজনের জন্য আমরা এতো ভাল বলি, এতো ভাল লিখে তবুও আমরা ২০শের মধ্যে ১৯ পাই না। কারণ আমরা তখনো জানি না পলিথিন ব্যবহার করা খুবই খারাপ। আমরা পলিথিন ব্যবহার করি। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া আরও বলেন, যানবাহনের ধোঁয়ায় পরিবেশের ক্ষতি হয়। গাড়ি সংখ্যা কম হলে, পরিবেশ বাঁচবে। ছোট ছোট গাড়ির পরিবর্তে বড় বড় গাড়ি ব্যবহার করলে গাড়ির সংখ্যা কমে আসবে। যানজটও কমবে। পরিবেশ অনেকটা সুরক্ষা পাবে। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘মানুষের জন্য ফাউন্ডেশন’-এর প্রোগ্রাম ম্যানেজার আহসানুল ওয়াহেদ, ইরা’র প্রধান উপদেষ্টা ফাহমিদা আক্তার, সচেতন নাগরিক কমিটির সদস্য রুনা শাহিন আরা লেইস। অনুষ্ঠান পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন এনটিভি জেলা প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে এবং গুরুত্বপূর্ণ ইভেন্ট প্রদর্শন করায় সকল স্টল দায়িত্বশীলদের পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। আলোচনা অনুষ্ঠানের আগে ১৪টি স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া এবং অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের, বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের ও ফতেহপুর ইউনিয়নের প্রায় ৭০ জন উপকারভোগী অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি