সুনামগঞ্জ , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিন দিনব্যাপী উৎসব শুরু, ২৮ বছরের পথচলায় লোকদল শিল্পীগোষ্ঠী ছাতকে ছাত্রদল ও ছাত্রশিবির সংঘর্ষে আহত ৫০ দিরাই পৌরসভা প্রতিষ্ঠার ২৭ বছর, নাগরিক সুবিধা সেই তিমিরে ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি

মধ্যনগরে ট্রলার ডুবিতে শিশু নিহত

  • আপলোড সময় : ২০-০৮-২০২৫ ০৮:৫৪:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৫ ০৮:৫৪:৪৪ পূর্বাহ্ন
মধ্যনগরে ট্রলার ডুবিতে শিশু নিহত
মধ্যনগর প্রতিনিধি :: মধ্যনগর উপজেলার শালদিঘা হাওরে ট্রলার ডুবিতে আয়ান মিয়া নামের চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার রাত সোয়া নয়টার দিকে এই ঘটনা ঘটে। ওই শিশুটির বাড়ি পাশের জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের আছানপুর গ্রামে। সে ওই গ্রামের কৃষক সামায়ূন কবীরের ছেলে। মধ্যনগর থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের আছানপুর গ্রামের বাসিন্দা সামায়ূন কবীর (৩০) সোমবার সন্ধ্যায় নেত্রকোণার বারহাট্টা উপজেলার বারহাট্টা ইউনিয়নের কামালপুর গ্রামে থাকা তার এক আত্মীয়ের মৃত্যুর খবর পান। পরে মৃত ব্যক্তিকে দেখতে ও জানাজার নামাজে অংশ নিতে তিনি একটি ইঞ্জিনচালিত ট্রলার ভাড়া করে ওইদিন সন্ধ্যা সোয়া সাতটার দিকে নিজ গ্রাম আছানপুর গ্রাম থেকে নিজের পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনসহ ১৬জনকে নিয়ে বারহাট্টা উপজেলার কামালপুর গ্রামের উদ্দেশ্যে রওয়ানা হন। ট্রলারটি ওইদিন রাত সোয়া নয়টার দিকে মধ্যনগর উপজেলার মধ্যনগর ইউনিয়নের পিপড়াকান্দা গ্রামের সামনে থাকা শালদিঘা হাওরের পশ্চিমপাশের তীরের কাছাকাছি এলে ওই হাওরের পানির প্রবল স্রোতে ট্রলারটি ডুবে যায়। অন্যান্যরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। এসময় শিশু আয়ানকে নিয়ে তার বাবা সাঁতার দেন। কিন্তু তীরে উঠার আগেই শিশুটি অচেতন হয়ে পড়ে। পরে রাত সাড়ে ১০টার দিকে শিশুটিকে পাশের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সেখানকার কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন। মধ্যনগর থানার ওসি মনিবুর রহমান বলেন, উপজেলার শালদিঘা হাওরের পানির প্রবল ¯স্রোতে এই ট্রলার ডুবির ঘটনাটি ঘটেছে। এতে চার বছর বয়সী এক ছেলে শিশুর মৃত্যু হয়েছে। এই মৃত্যু নিয়ে কারও কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই ওই শিশুর লাশটি রাতেই তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ছাতকে ছাত্রদল ও ছাত্রশিবির সংঘর্ষে আহত ৫০

ছাতকে ছাত্রদল ও ছাত্রশিবির সংঘর্ষে আহত ৫০