সুনামগঞ্জ , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অপরিকল্পিত বাঁধে হাওরে সর্বনাশ জলাবদ্ধতায় আক্রান্ত লক্ষাধিক হেক্টর জমির ফসল শনিবার সিলেট আসছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে ঠিকাদারি প্রতিষ্ঠানের সিসি ব্লক চুরির অভিযোগ উন্নয়ন প্রকল্পে বদলাচ্ছে ৫ বিদ্যালয়ের অবয়ব একটু রোদের ঝিলিক, ধান শুকাতে ব্যস্ত কৃষক দিরাইয়ে ৬ দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিলেন এমপি কামরুজ্জামান কামরুল আজ মহান মে দিবস তাহিরপুরে ভাঙারখাল নদীর উপর টোল-ফ্রি বাঁশের সেতু নির্মাণ, স্বস্তি ফিরেছে জনজীবনে ৬৪৭৬ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল ডিসি সম্মেলন শুরু ৩ মে, থাকছে ৪৯৮ প্রস্তাব সুনামগঞ্জসহ ৫ জেলায় বন্যার পূর্বাভাস আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপিত জলাবদ্ধতায় তলিয়ে গেল ছায়ার হাওর কাটা ধানে গজাচ্ছে চারা জলাবদ্ধতায় ডুবছে হাওরের ধান, অসহায় কৃষক হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী দিরাইয়ে পৃথক দুই সংঘর্ষে আহত ৪০ হাওর বাঁচাতে আলাদা মন্ত্রণালয় গঠনের প্রস্তাব

র‌্যাবের অভিযানে ভারতীয় ২৭২ বোতল মদ জব্দ

  • আপলোড সময় : ২০-০৮-২০২৫ ০৮:৩১:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৫ ০৮:৩১:১০ পূর্বাহ্ন
র‌্যাবের অভিযানে ভারতীয় ২৭২ বোতল মদ জব্দ
স্টাফ রিপোর্টার :: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ সিলেটের সিপিসি-৩ সুনামগঞ্জের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ ২৭২ বোতল মদ জব্দ করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, সোমবার মধ্যরাতে বিশ্বম্ভরপুর উপজেলার উত্তর কাপনা এলাকায় পাকা রাস্তার পাশে পড়ে থাকা তিনটি প্লাস্টিকের বস্তায় রাখা অফিসার্স চয়েস ও এসি ব্ল্যাক ব্র্যান্ডের মোট ২৭২ বোতল মদ উদ্ধার করা হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা মাদক কারবারিরা পালিয়ে যায়। র‌্যাব-৯ সিপিসি-৩ এর কো¤পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নূর নবী মঙ্গলবার বিকেলে তথ্যটি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা দায়ের শেষে উদ্ধারকৃত মদ বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স