সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের ফ্যামিলি গ্যাদারিং অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ০৮:৪৪:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ০৮:৪৪:১৭ পূর্বাহ্ন
দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের ফ্যামিলি গ্যাদারিং অনুষ্ঠিত
দিরাই উপজেলার যুক্তরাজ্যপ্রবাসীদের বৃহত্তম সামাজিক সংগঠন “দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ইউকে” প্রথমবারের মতো মিডল্যান্ডসের বাঙালি অধ্যুষিত বার্মিংহামে ফ্যামিলি গ্যাদারিং আয়োজন করে। গত ১১ আগস্ট দুপুর থেকে লন্ডন, লুটন, ওল্ডহ্যাম, ম্যানচেস্টারসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক দিরাইপ্রবাসী তাদের পরিবার-পরিজন নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হন। দিনব্যাপী র‌্যাফেল ড্র, আর্ট কম্পিটিশন, বিভিন্ন প্রতিযোগিতা এবং শিশু-কিশোরদের জন্য বাউন্সিং ক্যাসলসহ নানা বিনোদনমূলক আয়োজনে বার্মিংহামের আস্টন বাংলাদেশ মাল্টিপারপাস হল পরিণত হয় এক খন্ড দিরাইয়ে। সংগঠনের সভাপতি মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সর্দার আমীর খসরু’র উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ মনিরুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রিটিশ এমপি ব্যারিস্টার আইয়ুব খান। এছাড়া বক্তব্য দেন সাবেক সভাপতি আব্দুল লতিফ জে.পি., কাউন্সিলর মমতাজ বেগম, কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ সিরাজউদ্দৌলা, শিক্ষাবিদ ফয়েজ উদ্দিন এম.বি.ই., কমিউনিটি নেতা সৈয়দ জমসেদ আলী, আতাউর রহমান, জমাদার উল্লাহ, মুজিবুর রহমান বাবুল, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন মিয়া, খালেদ রেজা খান, শাহ কামাল, জুয়েল আহমেদ, তাজ উদ্দিন, কবীর রশীদ, আবু বকর, মাহমুদুল হক প্রমুখ। এক্সিকিউটিভ কমিটির পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি সিজিল মিয়া, মোহাম্মদ জাহান মিয়া, আব্দুল কাদির, সাজ্জাদ মিয়া, আতিকুর রহমান রবেল, আউয়াল মিয়া, এনামুল হক চৌধুরী, বুলন মিয়া, সৈয়দ জিয়াউর রহমান, লেছু মিয়া, আব্দুল গাফফার, সাদ্দাম হোসেনসহ অনেকে। এছাড়া উপস্থিত ছিলেন বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সাধারণ স¤পাদক ও এটিএন বাংলা প্রতিনিধি জয়নাল ইসলাম এবং বিআন টিভি বার্মিংহাম প্রতিনিধি আহমেদুল কবীর। ইকবাল ভেনকুইটিং হলে মধ্যাহ্নভোজ শেষে আর্ট কম্পিটিশন ও র‌্যাফেল ড্রয়ের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি মিজানুর রহমান চৌধুরী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা