সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি

হালুয়ারঘাট-ধারারগাঁও সেতু নির্মাণে উদ্যোগী হোন

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৫ ০৩:১০:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৫ ০৩:১০:২৩ অপরাহ্ন
হালুয়ারঘাট-ধারারগাঁও সেতু নির্মাণে উদ্যোগী হোন
সুরমা নদীর বুকে একটি সেতু - শুনতে সহজ, কিন্তু সুনামগঞ্জের সদর ও দোয়ারাবাজার উপজেলার পাঁচটি ইউনিয়নের মানুষের জন্য এটি যেন অধরা স্বপ্ন। হালুয়ারঘাট-ধারারগাঁও এলাকায় একটি সেতুর অভাবে দেড় লক্ষাধিক মানুষ প্রতিদিন নৌকায় ঝুঁকিপূর্ণ পারাপারের মধ্যে জীবনযাপন করছেন। শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, ব্যবসা জীবনের প্রতিটি ক্ষেত্রে এই সেতুহীনতা তাদের পিছু টেনে ধরছে। এই অঞ্চলের কৃষকরা সারা বছর পরিশ্রম করে ধান, সবজি ও নানা ফসল ফলালেও, বাজারজাত করতে গিয়ে খরচ ও সময়ের কারণে ন্যায্য দাম পান না। অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে গিয়ে মাঝনদীতে সময় নষ্ট হয়ে যায়, অনেক সময় ঘটে দুর্ঘটনা। শিক্ষার্থীরা নৌকায় স্কুল-কলেজে যাতায়াত করে ঝুঁকি নিয়ে। উন্নয়নের অগ্রযাত্রায় যখন সারাদেশ এগিয়ে যাচ্ছে, তখন একটি সেতুর অভাবে এই বৃহৎ জনগোষ্ঠী পিছিয়ে থাকাটা দুঃখজনক। অথচ এ অঞ্চলের সম্ভাবনা সীমাহীন। কৃষি উৎপাদন সমৃদ্ধ, পর্যটন শিল্পের জন্য রয়েছে মেঘালয় পাহাড়ের অপার সৌন্দর্য, আর সীমান্তে রয়েছে ডলুরা হাট, যা ভবিষ্যতে স্থলবন্দরে পরিণত হতে পারে। একটি সেতু হলে এই সব সম্ভাবনা বাস্তবে রূপ নেবে, অর্থনীতি ও জীবনযাত্রায় আসবে গতি। বিগত সরকারগুলো একাধিকবার সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও তা আজও কাগজে সীমাবদ্ধ। নতুন সরকারের দায়িত্ব হবে এই প্রকল্পকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত বাস্তবায়ন করা। সেতু নির্মাণ শুধু একটি অবকাঠামো প্রকল্প নয় - এটি হবে উত্তরপাড়ের মানুষের জীবনমান উন্নয়ন, অর্থনৈতিক মুক্তি এবং উন্নয়নের মূল সেতুবন্ধন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর