সুনামগঞ্জ , সোমবার, ২০ এপ্রিল ২০২৬ , ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন নোনাজলে ডুবে যাচ্ছে স্বপ্ন, ডুবে যাচ্ছে একটি প্রজন্ম এসএসসি পরীক্ষার্থীসহ ৪ লক্ষাধিক গ্রাহকের ভোগান্তি ২০ বছরেও নির্মাণ হয়নি সেতুর সংযোগ সড়ক ‎জামালগঞ্জে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার মৃত্যু ‎জামালগঞ্জে স্বেচ্ছাশ্রমে ফসল রক্ষা বাঁধ মেরামত সাচনা বাজারের বন্ধ হাসপাতাল চালুতে প্রশাসনিক সুপারিশ জে-স্কয়ারের অনন্য আয়োজন ‘মেধা অন্বেষণ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত যাদুকাটা বালু মহাল ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষক পাগল হাসানের গান রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের দাবি বজ্রপাত কেড়ে নিল ৫ প্রাণ মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম, স্বাস্থ্যমন্ত্রীকে বললেন প্রধানমন্ত্রী চলতি বছরই বিএনপির কাউন্সিল, আসছে বড় পরিবর্তন আগামীর ফ্যাসিজম হবে আরও ভয়াবহ : জামায়াত আমির হবিপুর-পুরান সিংচাপইড় সড়কের বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ ঘন ঘন লোডশেডিং, ভোগান্তিতে মানুষ দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী শহীদ হাফিজ হত্যার বিচার অবশ্যই হবে : এমপি কয়ছর আহমেদ এক মামলায় চিন্ময়কৃষ্ণ ব্রহ্মচারীর জামিন
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে সুবিপ্রবি গুরুত্বপূর্ণ সংযোজন : ড. সাইদুর রহমান

  • আপলোড সময় : ১২-০৮-২০২৫ ১১:৪৩:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৫ ১১:৪৩:৪১ অপরাহ্ন
উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে সুবিপ্রবি গুরুত্বপূর্ণ সংযোজন : ড. সাইদুর রহমান
শান্তিগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং সিএসই বিভাগের প্রভাষক শান্তা রানী সাহার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মো. সাইদুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. সাইদুর রহমান বলেন, গ্রামীণ জনপদে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে সুবিপ্রবি একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এখানকার শিক্ষার্থীরা যাতে মানসম্মত শিক্ষা লাভ করতে পারে, সে জন্য সরকার ও মঞ্জুরি কমিশন সব ধরনের সহযোগিতা করবে। তিনি শিক্ষার্থীদেরকে সৎ, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নিজাম উদ্দিন বলেন, সুবিপ্রবি একটি স্বপ্নের বিশ্ববিদ্যালয়, যা ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ইতিমধ্যে একটি ডাবল ডেকার বাস সংযোজন করা হয়েছে এবং শিক্ষার্থীদের জন্য হলের ব্যবস্থা করা হয়েছে। ছাত্রছাত্রীদের সুবিধার্থে যা যা প্রয়োজন সব করা হবে। নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, তোমরা যেন এ বিশ্ববিদ্যালয়ের নামের সাথে সংগতি রেখে সততা, অধ্যবসায় ও উদ্যমে এগিয়ে যাও। আমরা তোমাদের জন্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. হারুন অর রশিদ, প্রক্টর প্রফেসর ড. শেখ আব্দুল লতিফ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও ওরিয়েন্টেশন কমিটির আহ্বায়ক ড. মোবারক হোসেন, রসায়ন বিভাগের চেয়ারম্যান রাশেদ মাহমুদ, সিএসই বিভাগের চেয়ারম্যান আনোয়ার হোসেন ওয়াদুদ এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হেমায়েত মিয়া। এছাড়া বক্তব্য দেন আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ মাসুদুর রউফ পল্লব, হাজী আক্রম আলী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রফিকুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাকবীর এ এইচ চৌধুরী, রসায়ন বিভাগের শিক্ষার্থী পূজা রায়, নবীন শিক্ষার্থীদের পক্ষে গণিত বিভাগের সাজ্জাদ হোসেন সুজা, পদার্থবিজ্ঞানের সোহেল রানা, রসায়নের সোহাদা জান্নাত নারগিছ ও আল বারাদী এবং সিএসই বিভাগের জুই রানী নাথ। অনুষ্ঠানে সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত স্নেহা চক্রবর্তীর মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স