সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

সালিশে বিরোধ নিস্পত্তি, অতঃপর প্রতিপক্ষের ওপর হামলা

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৪ ১২:১৭:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৪ ১২:১৭:২০ পূর্বাহ্ন
সালিশে বিরোধ নিস্পত্তি, অতঃপর প্রতিপক্ষের ওপর হামলা
স্টাফ রিপোর্টার :: তাহিরপুরে সালিশ বৈঠকে বিরোধ নিষ্পত্তি হওয়ার পরও প্রতিপক্ষের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় আহত তাহিরপুরের মাসুদ মিয়া (৩৫)-কে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য সিলেটে রেফার করা হয়েছে। তিনি উপজেলার সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামের আব্দুর রউফ ছেলে। শনিবার (৭ সেপ্টেম্বর) উপজেলা স্টেডিয়াম মাঠের সামনে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানা যায়, তাহিরপুর সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামে চুরির অপবাদ দিয়ে গত সোমবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে ৫ জনকে আটক করে সারারাত নির্যাতন করার ঘটনায় গ্রামজুড়ে উত্তেজনা বিরাজ করছিল। এই বিরোধের কারণে সম্প্রতি দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হওয়ার আশঙ্কা থাকায় এই বিষয়টি নিষ্পত্তির জন্য শনিবার (৭ সেপ্টেম্বর) তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সুনামগঞ্জ জেলা বিএনপি সহ-সভাপতি আনিসুল হক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুনামগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক স¤পাদক কামরুজ্জামান কামরুল, তাহিরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান জুনাব আলী, সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা যুবলীগ আহ্বায়ক হাফিজ উদ্দিন পলাশ, সুনামগঞ্জ জেলা বিএনপি’র সহ-দপ্তর স¤পাদক মেহেদী হাসান উজ্জ্বল ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে সালিশে উভয়পক্ষের বিরোধ নিষ্পত্তি এবং ভবিষ্যতে উভয়পক্ষকে স্বাভাবিকভাবে চলাফেরা করতে বলা হয়। কিন্তু সালিশ সভার পরপরই ইয়াসিনের বাড়ির লোকদের ওপর অতর্কিতভাবে হামলা চালানো হয়। এসময় হামলাকারীরা মাসুদ মিয়াসহ অন্যান্যদের লাঠি দিয়ে বেধড়ক পেটাতে থাকে। পরে মাসুদ মিয়াকে আশপাশের লোকজন উদ্ধার করে তাহিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স এনিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট পাঠানো হয়। এ বিষয়ে তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী বলেন, সালিশে সমঝোতা করার পর হামলার ঘটনা অত্যন্ত গর্হিত অপরাধ। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাইনুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু