সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করে না, তাদের কি বিশ্বাস করা যায় : প্রধানমন্ত্রী হাওরজুড়ে বজ্রপাত আতঙ্ক দোয়ারাবাজারে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ মানুষ হাওর থেকে ধান আনতেই নাভিশ্বাস এসআই সুপ্রাংশু দে’র মৃত্যুতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি’র শোক শ্রীশ্রী জগন্নাথদেবের নবনির্মিত মন্দির উদ্বোধন আজ শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন নোনাজলে ডুবে যাচ্ছে স্বপ্ন, ডুবে যাচ্ছে একটি প্রজন্ম এসএসসি পরীক্ষার্থীসহ ৪ লক্ষাধিক গ্রাহকের ভোগান্তি ২০ বছরেও নির্মাণ হয়নি সেতুর সংযোগ সড়ক ‎জামালগঞ্জে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার মৃত্যু ‎জামালগঞ্জে স্বেচ্ছাশ্রমে ফসল রক্ষা বাঁধ মেরামত সাচনা বাজারের বন্ধ হাসপাতাল চালুতে প্রশাসনিক সুপারিশ জে-স্কয়ারের অনন্য আয়োজন ‘মেধা অন্বেষণ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত যাদুকাটা বালু মহাল ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষক পাগল হাসানের গান রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের দাবি বজ্রপাত কেড়ে নিল ৫ প্রাণ মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম, স্বাস্থ্যমন্ত্রীকে বললেন প্রধানমন্ত্রী চলতি বছরই বিএনপির কাউন্সিল, আসছে বড় পরিবর্তন

ডাচ্-বাংলা ব্যাংকের উদ্যোগে দরিদ্র্য রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন

  • আপলোড সময় : ১২-০৮-২০২৫ ০৮:৪০:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৫ ০৮:৪০:৩৪ পূর্বাহ্ন
ডাচ্-বাংলা ব্যাংকের উদ্যোগে দরিদ্র্য রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন
স্টাফ রিপোর্টার :: ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে ও ভার্ড চক্ষু হাসপাতাল সুনামগঞ্জের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট ২০২৫) সুনামগঞ্জ সদর উপজেলার বি.আর.ডি.বি. অফিস (পল্লী ভবন) প্রাঙ্গণে এই ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে ১০৮ জন চক্ষুরোগীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এবং ৪৭ জন ছানি রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা অসীম বরণ তালুকদারের সভাপতিত্বে ও ভার্ড চক্ষু হাসপাতালের ম্যানেজার (এএফও) মো. নূর হোসেনের সঞ্চালনায় ক্যাম্পের উদ্বোধন করেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মাদ গোলাম আজাদ। তিনি তার বক্তব্যে বলেন, ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি ডাচ্-বাংলা ব্যাংক ছানি রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও আবুল কাশেম মো. শিরিন স্যারের আন্তরিক সহযোগিতায় অন্যান্য জেলার মতো সুনামগঞ্জেও এ ধরনের সেবা দেওয়া সম্ভব হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আহমেদ নূর, উপজেলা মসজিদের ইমাম ও খতিব মাওলানা মজিবুর রহমান, ভার্ড চক্ষু হাসপাতালের মেডিকেল টিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাঁরা রোগীদের সঙ্গে কথা বলেন এবং সেবার মানে সন্তোষ প্রকাশ করেন। অতিথি ও স্থানীয়রা এ ধরনের মানবিক উদ্যোগের জন্য ডাচ্-বাংলা ব্যাংক ও ভার্ড চক্ষু হাসপাতালের প্রতি কৃতজ্ঞতা জানান। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স