সুনামগঞ্জ , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক

গ্রামপুলিশের ন্যায্য দাবি পূরণ হোক

  • আপলোড সময় : ১২-০৮-২০২৫ ০৮:১৫:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৫ ০৮:১৫:৩৪ পূর্বাহ্ন
গ্রামপুলিশের ন্যায্য দাবি পূরণ হোক
“দিন-রাত মানুষের নিরাপত্তা দিই, কিন্তু নিজের সংসারটা নিরাপদ রাখতে পারি না” - এ কথা শুধু একজন গ্রাম পুলিশের নয়, এটি গোটা বাহিনীর নিঃশব্দ আর্তনাদ। তারা পাহারা দেয় আমাদের ঘর, রক্ষা করে আমাদের প্রাণ, কিন্তু তাদের নিজের ঘরে অভাবের হাহাকার। মাসের শেষ দিকে অনেকের ঘরে চুলা জ্বলে না, সন্তানের মুখে হাসি ফুটে না, স্কুলের খাতাপত্র কিনে দেওয়াও হয়ে যায় এক দুঃস্বপ্ন। আমরা শহরে নিরাপদে ঘুমাই, কারণ দূরের কোনো গ্রামে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে একদল মানুষ অন্ধকার রাতে টহল দেয়। কিন্তু সেই প্রহরীরা-দফাদার, মহল্লাদার - যখন মাস শেষে হাতে পান ৮ হাজার বা ৭ হাজার ৫০০ টাকা, তখন সেই টাকা দিয়ে সংসার চালানো একপ্রকার অসম্ভব। এটি কি তাদের প্রাপ্য সম্মান? বছরের পর বছর তারা জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্তির দাবি জানিয়ে আসছে। ১৯তম ও ২০তম গ্রেডে উন্নীত করার কথা বলছে। কিন্তু এই দাবি যেন বালুর নিচে চাপা পড়ে থাকে, কেউ শোনে না। অথচ গ্রাম পুলিশদের ছাড়া গ্রামীণ আইন-শৃঙ্খলার চাকা এক মুহূর্তও সচল থাকতে পারবে না। তারা অপরাধ প্রতিরোধ করে, চুরি-ডাকাতি ঠেকায়, বিরোধ মেটায়, এমনকি দুর্যোগের সময় উদ্ধারকাজেও থাকে সামনের সারিতে। গ্রাম পুলিশের জীবন শুধু একটি চাকরি নয়, এটি এক ধরনের ত্যাগ। আমরা যদি চাই, দেশের প্রতিটি গ্রামের নিরাপত্তা বলয় শক্ত হোক, তাহলে সেই বলয় রক্ষাকারী মানুষগুলোকে আগে নিরাপদ করতে হবে। এখনই সময় এই প্রহরীদের চোখের জল মুছে দেওয়ার। জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্তি ও প্রাপ্য মর্যাদা দিয়ে তাদের জীবনে আলো ফিরিয়ে আনাই হবে প্রকৃত উন্নয়ন, প্রকৃত কৃতজ্ঞতা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা

‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা