সুনামগঞ্জ , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন
পরিবেশ অধিদপ্তরের উদ্যোগ

টাঙ্গুয়ার হাওরে প্লাস্টিক দূষণ রোধে লিফলেট বিতরণ

  • আপলোড সময় : ১০-০৮-২০২৫ ০৮:১৪:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৫ ০৮:৩৪:২১ পূর্বাহ্ন
টাঙ্গুয়ার হাওরে প্লাস্টিক দূষণ রোধে লিফলেট বিতরণ
স্টাফ রিপোর্টার ::
টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ উদ্যোগ নিয়েছে পরিবেশ অধিদপ্তর।
শনিবার (৯ আগস্ট) পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে দিনব্যাপী তাহিরপুরের আনোয়ারপুর ঘাট, টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার সংলগ্ন এলাকা এবং টেকেরঘাটে হাওরের পর্যটক ও হাউসবোটগুলোর পর্যটকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এসময় পর্যটকদের মধ্যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক এবং প্লাস্টিকের বোতল হাওরে না নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়। একইসাথে, হাওরে সব ধরনের বর্জ্য না ফেলার জন্য লিফলেট বিতরণ করা হয়। এছাড়াও, টেকেরঘাটে হাওর ভ্রমণের সময় অনুসরণীয় বিধি-নিষেধ সংবলিত একটি বিলবোর্ড স্থাপন করা হয়েছে। এই সচেতনতামূলক কার্যক্রমে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক বিশল চক্রবর্তী, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক, পরিদর্শক সাইফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা। পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক জানান, টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে পরিবেশ অধিদপ্তরের এই কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, যারা হাওর ভ্রমণের বিধি-নিষেধ লঙ্ঘন করবে, তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা

বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা