সুনামগঞ্জ , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
“ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই” প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ টুর্নামেন্ট আয়োজনে সভা ২৮ জুলাই থেকে নৌ-পরিবহন ধর্মঘটের ঘোষণা শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার নির্মাণের ৬ বছরেই নষ্ট ৮ খাদ্যগুদামের ছাদ আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা-শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আন্দোলনের জন্য ডাক আসবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে চলতি বছরে পানিতে ডুবে ঝরেছে ৫২৬ শিশুর প্রাণ, থামবে কীভাবে জামায়াত জোট ছাড়ল খেলাফত মজলিস নাসরিন সুলতানা মেধাবৃত্তি বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা প্রখর রোদেও থামে না জীবনসংগ্রাম জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ : শফিকুর রহমান গাজী সিনড্রোম এবং তার পেছনের মনস্তত্ত্ব অয়নৃত্য’র ৩য় বর্ষপূর্তি ও বর্ষা উৎসব ‘নীল নবঘনে’ নৃত্য-সুরে বর্ষার বন্দনা, মুগ্ধ দর্শক বৃক্ষরোপণই জলবায়ু পরিবর্তন মোকাবিলার কার্যকর উপায়: এমপি নূরুল ইসলাম নূরুল বিনামূল্যে অর্ধেক ভাগ না দেয়ায় জলমহাল দখলের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্রে নতুন কূপ খননের পরিকল্পনা উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে দুই ঘণ্টা অবরোধ, জনদুর্ভোগ

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০৬:২৭:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০৬:৩৩:৫৬ পূর্বাহ্ন
সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে দুই ঘণ্টা অবরোধ, জনদুর্ভোগ
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) শিক্ষার্থীদের সাথে বাসচালকের সহকারীর (হেলপার) ভাড়া নিয়ে বাগবিতন্ডার জেরে সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখেন পরিবহন শ্রমিকরা। রোববার দুপুরে এই অবরোধের কারণে সড়কের উভয় দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। জানা যায়, রোববার সকালে সুনামগঞ্জ থেকে ছেড়ে যাওয়া একটি বাসে ভাড়া নিয়ে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে বাসের হেলপারের কথা কাটাকাটি হয়। এর জেরে বিশ্ববিদ্যালয়ের সামনে বাস ভাঙচুর ও হেলপারকে মারধর করা হয় বলে অভিযোগ তোলেন শ্রমিকরা। এই খবর ছড়িয়ে পড়লে দুপুরে পরিবহন শ্রমিকরা সুনামগঞ্জ বাস টার্মিনালের সামনে সড়কে আড়াআড়িভাবে বাস রেখে অবরোধ সৃষ্টি করেন। অবরোধের ফলে আঞ্চলিক মহাসড়কের কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজট তৈরি হয়। এতে শত শত যাত্রী আটকা পড়েন। অনেককে বৃষ্টিতে ভিজে পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা দিতে দেখা যায়। সুনামগঞ্জ বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব জুয়েল মিয়া বলেন, ভাড়া নিয়ে শিক্ষার্থীদের সাথে ঝামেলা হওয়ার পর তারা বিশ্ববিদ্যালয়ের সামনে বাস ভাঙচুর করে এবং হেলপারকে মারধর করে। এই ঘটনার খবর পেয়ে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়কে অবস্থান নেয়। অপরদিকে, সুবিপ্রবি’র রসায়ন বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান জানান, প্রথম বর্ষের কয়েকজন শিক্ষার্থী শান্তিগঞ্জ যাওয়ার পথে অর্ধেক ভাড়া দেওয়া নিয়ে হেলপারের সঙ্গে বিত-া শুরু হয়। এক পর্যায়ে হেলপার একজন শিক্ষার্থীকে ধাক্কা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়। সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগেও ভাড়া নিয়ে একাধিকবার ঝামেলা করেছে। আজ তারা আমাদের একজন শ্রমিককে মারধর করেছে। এর বিচারের দাবিতেই শ্রমিকরা সড়ক অবরোধ করেছিল। পরে বিকাল চারটার দিকে প্রশাসনের হস্তক্ষেপে শ্রমিকরা অবরোধ তুলে নিলেও ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত ‘কর্মবিরতি’ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম জানান, শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে এবং যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্মাণের ৬ বছরেই নষ্ট ৮ খাদ্যগুদামের ছাদ

নির্মাণের ৬ বছরেই নষ্ট ৮ খাদ্যগুদামের ছাদ