সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে থ্যালাসেমিয়া রোগীর সফল রক্ত সঞ্চালন

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০৮:২৪:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০৮:২৪:৩৮ পূর্বাহ্ন
শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে থ্যালাসেমিয়া রোগীর সফল রক্ত সঞ্চালন
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো থ্যালাসেমিয়া আক্রান্ত এক নারীর সফল রক্ত সঞ্চালন স¤পন্ন হয়েছে। শনিবার (২ আগস্ট) সকালে পাগলা বাজার এলাকার শিক্ষার্থী নাইম হাসান স্বেচ্ছায় রক্তদান করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও প্যাথলজি বিভাগ যৌথভাবে স্ক্রিনিং, ক্রস-ম্যাচিং, নিরাপদ সংগ্রহ ও মনিটরিংসহ সব পরীক্ষার কাজ স¤পন্ন করে সফলভাবে রক্ত সঞ্চালন নিশ্চিত করেন। থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তরোগ, যেখানে রোগীকে নিয়মিত রক্ত নিতে হয়। আগে এ ধরনের রোগীদের সুনামগঞ্জ সদর হাসপাতাল বা সিলেটের বিভিন্ন প্রতিষ্ঠানে যেতে হতো। তবে গত ২৮ জুলাই থেকে শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত রক্ত সঞ্চালন কার্যক্রম চালু হওয়ায় এখন স্থানীয় পর্যায়েই এ সেবা পাওয়া যাচ্ছে। রক্ত সঞ্চালন কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সৈকত দাস, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) কামরুজ্জামান কামরুল, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, সাংগঠনিক স¤পাদক হোসাইন আহমদ প্রমুখ। মেডিকেল অফিসার ডা. সৈকত দাস বলেন, এখন আমাদের হাসপাতালে প্যাথলজি সেবা চালু হয়েছে। স্বল্পমূল্যে আল্ট্রাসনোগ্রাম, ইসিজি, সিবিসি, আরবিএসসহ বিভিন্ন পরীক্ষা নির্ভুলভাবে করা হচ্ছে। এছাড়া বিনামূল্যে নরমাল ডেলিভারি ও নবজাতকের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। ২৪ ঘণ্টা এনডোর ও আউটডোর সেবাও চালু রয়েছে। তিনি আরও জানান, রক্ত সঞ্চালন কার্যক্রম চালুর মাধ্যমে হাওরাঞ্চলের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের সূচনা হলো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি

সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি