সুনামগঞ্জ , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু
এনডিএফ’র বিক্ষোভ সমাবেশ

সাম্রাজ্যবাদ ও তার দালালবিরোধী আন্দোলন গড়ে তোলার আহ্বান

  • আপলোড সময় : ০২-০৮-২০২৫ ০৮:৩৪:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৫ ০৮:৩৪:৩৬ পূর্বাহ্ন
সাম্রাজ্যবাদ ও তার দালালবিরোধী আন্দোলন গড়ে তোলার আহ্বান
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ), সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের আলফাত উদ্দিন স্কয়ারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এনডিএফ জেলা কমিটির সভাপতি রত্নংকুর দাস জহরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান কবির। অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু, বাংলাদেশ স’মিল শ্রমিক সংঘ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মনির মিয়া প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, সাম্রাজ্যবাদের আগ্রাসী যুদ্ধ পরিকল্পনার সাথে সম্পর্কিত জাতিসংঘের ব্যানারে মানবিক করিডোর বা চ্যানেল, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেয়ার তৎপরতা, মার্কিন-বাংলাদেশের যৌথ সামরিক মহড়ার সামরিক উপস্থিতি ও যুদ্ধে সম্পৃক্ত করার অপতৎপরতার বিরুদ্ধে সকল সাম্রাজ্যবাদ ও তার দালালবিরোধী গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। -সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স