সুনামগঞ্জ , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনিয়ম ঢাকতেই এমপি নূরুলের বিরুদ্ধে ঠিকাদারের অভিযোগ তলবের পরও যাননি প্রকল্প এলাকায়, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী চুমু বা আদরের আড়ালে শৈশবের অস্বস্তি ও ট্রমার গল্প জামালগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রত্যয় স্কুলে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন জগন্নাথপুরে সংঘর্ষে নিহত বেড়ে ২, গ্রেফতার ৪ জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ‎জামালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ, গ্যাসের অতিরিক্ত দাম নেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা সুনামকণ্ঠে সংবাদ প্রকাশের পর দুই প্রতিবন্ধী সন্তান পেল হুইলচেয়ার সুনামগঞ্জে নিরাপদ সড়ক দিবস পালিত, মাদকাসক্ত চালকদের বিরুদ্ধে ব্যবস্থার আহ্বান আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য সরকারের জন্য বিব্রতকর, আমাদের ভাবিয়ে তুলছে: রিজভী বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ছাতকে বন বিটের ৩০ হাজার চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা দুর্গম হাওরে ব্যাহত প্রসূতিসেবা, সময়মতো হাসপাতালে পৌঁছানোই চ্যালেঞ্জ, নৌ-অ্যাম্বুলেন্স ও ভাসমান হাসপাতালের দাবি জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫ ‘বায়োগ্যাস উৎপাদন করুন, জ্বালানি খরচ সাশ্রয় করুন’-জেলা প্রশাসক মিনহাজুর রহমান সমাজের প্রতিটি সমস্যা মোকাবেলায় সবাইকে কাজ করতে হবে : জেলা প্রশাসক ‘ভুয়া আইডি খুলে ধর্মীয় উসকানির’ অভিযোগে করেছিলেন জিডি, বিক্ষোভের মধ্যে পুলিশ নিল হেফাজতে বিকাশ ডিস্ট্রিবিউশনে ১ কোটি ৮৬ লাখ টাকার গরমিলের অভিযোগ, প্রধান আসামি আটক ব্রিটিশ বাংলাদেশি মিডিয়াতে অবদান রাখায় ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আ স ম মাসুম

টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০১-০৮-২০২৫ ০১:৪৯:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৫ ০১:৪৯:৪০ পূর্বাহ্ন
টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে সভা অনুষ্ঠিত
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজারে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) ক্যাম্পেইন কার্যক্রমের উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অরূপ রতন সিংহ-এর সভাপতিত্বে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু সালেহীন খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামসুদ্দিন আহমদ, দোয়ারাবাজার থানার ওসি (তদন্ত) শামসুদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, শিক্ষক প্রতিনিধি মুহিবুর রহমান, দোয়ারাবাজার প্রেসক্লাবের আহবায়ক কামাল উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি মাওলানা জিয়া উদ্দিন প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি, স্থানীয় সাংবাদিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, আগামী সেপ্টেম্বর মাস থেকে সারাদেশব্যাপী মাসব্যাপী টিসিভি ক্যাম্পেইন পরিচালিত হবে। জন্মনিবন্ধন যাচাই সাপেক্ষে ‘াধীবঢ়র’ অ্যাপের মাধ্যমে অনলাইন রেজিস্ট্রেশন করে এই টিকা প্রদান করা হবে। টাইফয়েড প্রতিরোধে এ টিকা কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
অনিয়ম ঢাকতেই এমপি নূরুলের বিরুদ্ধে ঠিকাদারের অভিযোগ

অনিয়ম ঢাকতেই এমপি নূরুলের বিরুদ্ধে ঠিকাদারের অভিযোগ